শব্দে শব্দে কুরআন › সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত › আয়াত ৪৭

সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত, আয়াত ৪৭ (৪১:৪৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮২

۞ إِلَيْهِ يُرَدُّ عِلْمُ ٱلسَّاعَةِ ۚ وَمَا تَخْرُجُ مِن ثَمَرَٰتٍ مِّنْ أَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ ۚ وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَآءِى قَالُوٓا۟ ءَاذَنَّـٰكَ مَا مِنَّا مِن شَهِيدٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

কিয়ামাতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই ন্যস্ত, তাঁর অজ্ঞাতসারে কোন ফল আবরণ হতে বের হয়না, কোন নারী গর্ভধারণ করেনা এবং সন্তানও প্রসব করেনা। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেনঃ আমার শরীকরা কোথায়? তখন তারা বলবেঃ আমরা আপনার নিকট নিবেদন করছি যে, এ ব্যাপারে আমরা কিছুই জানিনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

কেয়ামতের জ্ঞান একমাত্র তাঁরই জানা। তাঁর জ্ঞানের বাইরে কোন ফল আবরণমুক্ত হয় না। এবং কোন নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকরা কোথায়? সেদিন তারা বলবে, আমরা আপনাকে বলে দিয়েছি যে, আমাদের কেউ এটা স্বীকার করে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ক্বিয়ামতের জ্ঞানের বরাত শুধু তাঁরই উপর দেওয়া যায়। আর কোন ফল সেটার আচ্ছাদানী থেকে বের হয় না এবং না কোন মাদী গর্ভধারণ করে আর না প্রস্রব করে, কিন্তু তাঁরই জ্ঞাতসারে এবং যে দিন তাদেরকে ডেকে বলবেন, ‘কোথায় আমার শরীক?’ বলবে, ‘আমরা তোমাকে বলেছি যে, আমাদের মধ্যে কোন সাক্ষী নেই’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

To Him [alone] is attributed knowledge of the Hour. And fruits emerge not from their coverings nor does a female conceive or give birth except with His knowledge. And the Day He will call to them, "Where are My 'partners'?" they will say, "We announce to You that there is [no longer] among us any witness [to that]."

Saheeh International