শব্দে শব্দে কুরআন › সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত › আয়াত ৫৩

সূরা হা-মীম-সাজদাহ বা ফুসসিলাত, আয়াত ৫৩ (৪১:৫৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮২

سَنُرِيهِمْ ءَايَـٰتِنَا فِى ٱلْـَٔافَاقِ وَفِىٓ أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ ٱلْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি শীঘ্র তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে। ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে ওটাই সত্য। এটা কি যথেষ্ট নয় যে, তোমার রাব্ব সর্ব বিষয়ে অবহিত?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এখন আমি তাদেরকে দেখাবো আমার নিদর্শনসমূহ সারা বিশ্বজগতে এবং খোদ তাদের মধ্যেও, শেষ পর্যন্ত তাদের নিকট সুস্পষ্ট হয়ে যাবে যে, নিশ্চয় তা সত্য। তোমাদের রবের সবকিছুর উপর সাক্ষী হওয়া কি যথেষ্ট নয়?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

We will show them Our signs in the horizons and within themselves until it becomes clear to them that it is the truth. But is it not sufficient concerning your Lord that He is, over all things, a Witness?

Saheeh International