শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শুরা › আয়াত ১৩

সূরা আশ-শুরা, আয়াত ১৩ (৪২:১৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮৪

۞ شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحًا وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِۦٓ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓ ۖ أَنْ أَقِيمُوا۟ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُوا۟ فِيهِ ۚ كَبُرَ عَلَى ٱلْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ ۚ ٱللَّهُ يَجْتَبِىٓ إِلَيْهِ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَن يُنِيبُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দীন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে। আর যা আমি অহী করেছিলাম তোমাদের এবং যার নির্দেশ দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকে এই বলে যে, তোমরা দীনকে প্রতিষ্ঠিত কর এবং ওতে মতভেদ করনা। তুমি মুশরিকদেরকে যার প্রতি আহবান করছ তা তাদের নিকট দুর্বহ মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা দীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে দীনের দিকে পরিচালিত করেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনি তোমাদের জন্যে দ্বীনের ক্ষেত্রে সে পথই নিধারিত করেছেন, যার আদেশ দিয়েছিলেন নূহকে, যা আমি প্রত্যাদেশ করেছি আপনার প্রতি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহীম, মূসা ও ঈসাকে এই মর্মে যে, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। আপনি মূশরেকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানান, তা তাদের কাছে দুঃসাধ্য বলে মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তাঁর অভিমুখী হয়, তাকে পথ প্রদর্শন করেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তিনি তোমাদের জন্য ধর্মের ওইপথ নির্ধারণ করেছেন, যার নির্দেশ তিনি নূহকে দিয়েছেন এবং যা আমি আপনার প্রতি ওহী করেছি এবং যার আদেশ আমি ইব্রাহীম, মূসা এবং ঈসাকে দিয়েছি যে, দ্বীনকে স্থির রাখো এবং তাতে মতভেদ সৃষ্টি করো না। মুশরিকদের জন্য খুবই ভারী হচ্ছে তা-ই, যার প্রতি আপনি তাদেরকে আহ্বান করছেন এবং আল্লাহ্‌ আপন নৈকট্যের জন্য মনোনীত করে নেন যাকে চান এবং নিজের দিকে পথ প্রদান করেন তাকে, যে প্রত্যাবর্তন করে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

He has ordained for you of religion what He enjoined upon Noah and that which We have revealed to you, [O Muḥammad], and what We enjoined upon Abraham and Moses and Jesus - to establish the religion and not be divided therein. Difficult for those who associate others with Allāh is that to which you invite them. Allāh chooses for Himself whom He wills and guides to Himself whoever turns back [to Him].

Saheeh International