শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শুরা › আয়াত ১৬
সূরা আশ-শুরা, আয়াত ১৬ (৪২:১৬) - শব্দে শব্দে অর্থ
وَٱلَّذِينَ يُحَآجُّونَ فِى ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا ٱسْتُجِيبَ لَهُۥ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِندَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌ وَلَهُمْ عَذَابٌ شَدِيدٌ
শব্দে শব্দে অর্থ
- وَٱلَّذِينَএবং যারাAnd those who
- يُحَآجُّونَবিতর্ক করেargue
- فِىসম্পর্কেconcerning
- ٱللَّهِআল্লাহ্র দ্বীনেরAllah
- مِنۢমধ্য হতেafter
- بَعْدِপরেওafter
- مَاযা[what]
- ٱسْتُجِيبَসাড়া দেওয়া হয়েছে (অর্থাৎ দ্বীন গ্রহণের পরেও)response has been made to Him
- لَهُۥতাকেresponse has been made to Him
- حُجَّتُهُمْতাদের যুক্তিতর্কtheir argument
- دَاحِضَةٌনিরর্থক(is) invalid
- عِندَকাছেwith
- رَبِّهِمْতাদের রবেরtheir Lord
- وَعَلَيْهِمْএবং তাদের উপরand upon them
- غَضَبٌۭঅভিসম্পাত(is) wrath
- وَلَهُمْএবং তাদের জন্যেand for them
- عَذَابٌۭশাস্তি (রয়েছে)(is) a punishment
- شَدِيدٌকঠিনsevere
অনুবাদ
আল্লাহকে স্বীকার করার পর যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে তাদের যুক্তি-তর্ক তাদের রবের দৃষ্টিতে অসার এবং তারা তাঁর ক্রোধের পাত্র এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহর দ্বীন মেনে নেয়ার পর যারা সে সম্পর্কে বিতর্কে প্রবৃত্ত হয়, তাদের বিতর্ক তাদের পালনকর্তার কাছে বাতিল, তাদের প্রতি আল্লাহর গযব এবং তাদের জন্যে রয়েছে কঠোর আযাব।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যারা আল্লাহ্ সম্পর্কে বাকবিতণ্ডা করে এরপর যে, মুসলমান তার আহ্বানে সাড়া দিয়েছে তাদের দলীল নিছক অসার তাদের রবের নিকট আর তাদের উপর ক্রোধ অবধারিত এবং তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And those who argue concerning Allāh after He has been responded to - their argument is invalid with their Lord, and upon them is [His] wrath, and for them is a severe punishment.
Saheeh International