শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শুরা › আয়াত ২২
সূরা আশ-শুরা, আয়াত ২২ (৪২:২২) - শব্দে শব্দে অর্থ
تَرَى ٱلظَّـٰلِمِينَ مُشْفِقِينَ مِمَّا كَسَبُوا۟ وَهُوَ وَاقِعٌۢ بِهِمْ ۗ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فِى رَوْضَاتِ ٱلْجَنَّاتِ ۖ لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمْ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَضْلُ ٱلْكَبِيرُ
শব্দে শব্দে অর্থ
- تَرَىদেখবে তুমিYou will see
- ٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরকেthe wrongdoers
- مُشْفِقِينَভীত অবস্থায়fearful
- مِمَّاঐ বিষয়ে যাof what
- كَسَبُوا۟তারা কামাই করেছেthey earned
- وَهُوَএবং তাand it
- وَاقِعٌۢপতিত হবেই(will) befall
- بِهِمْ ۗতাদের উপর[on] them
- وَٱلَّذِينَএবং যারাAnd those who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve
- وَعَمِلُوا۟ও কাজ করেছেand do
- ٱلصَّـٰلِحَـٰتِসৎrighteous deeds
- فِىমধ্যে (হবে)(will be) in
- رَوْضَاتِবাগানসমূহেরflowering meadows
- ٱلْجَنَّاتِ ۖজান্নাতের(of) the Gardens
- لَهُمতাদের জন্যে রয়েছেfor them
- مَّاযা(is) whatever
- يَشَآءُونَতারা ইচ্ছে করবেthey wish
- عِندَকাছেwith
- رَبِّهِمْ ۚতাদের রবেরtheir Lord
- ذَٰلِكَএটাইThat
- هُوَসেইit
- ٱلْفَضْلُঅনুগ্রহ(is) the Bounty
- ٱلْكَبِيرُমহাthe Great
অনুবাদ
তুমি যালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখবে তাদের কৃতকর্মের জন্য; আর এটাই আপতিত হবে তাদের উপর। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা থাকবে জান্নাতের মনোরম স্থানে। তারা যা কিছু চাবে তাদের রবের নিকট তা’ই পাবে। এটাইতো মহা অনুগ্রহ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি কাফেরদেরকে তাদের কৃতকর্মের জন্যে ভীতসন্ত্রস্ত দেখবেন। তাদের কর্মের শাস্তি অবশ্যই তাদের উপর পতিত হবে। আর যারা মুমিন ও সৎকর্মী, তারা জান্নাতের উদ্যানে থাকবে। তারা যা চাইবে, তাই তাদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে। এটাই বড় পুরস্কার।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি যালিমদেরকে দেখবেন যে, তারা নিজেদের উপার্জনের কারণে দারুন ভীত থাকবে এবং তা তাদের উপর আপতিত হবে এবং যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতের উদ্যানসমূহের মধ্যে থাকবে। তাদের জন্য তাদের রবের নিকট থাকবে যা তারা চায়। এটাই মহা অনুগ্রহ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
You will see the wrongdoers fearful of what they have earned, and it will [certainly] befall them. And those who have believed and done righteous deeds will be in lush regions of the gardens [in Paradise] having whatever they will in the presence of their Lord. That is what is the great bounty.
Saheeh International