শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শুরা › আয়াত ২৩
সূরা আশ-শুরা, আয়াত ২৩ (৪২:২৩) - শব্দে শব্দে অর্থ
ذَٰلِكَ ٱلَّذِى يُبَشِّرُ ٱللَّهُ عِبَادَهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ ۗ قُل لَّآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا ٱلْمَوَدَّةَ فِى ٱلْقُرْبَىٰ ۗ وَمَن يَقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهُۥ فِيهَا حُسْنًا ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ شَكُورٌ
শব্দে শব্দে অর্থ
- ذَٰلِكَএটাইThat
- ٱلَّذِىযার(is of) which
- يُبَشِّرُসুসংবাদ দিয়েছেনAllah gives glad tidings
- ٱللَّهُআল্লাহAllah gives glad tidings
- عِبَادَهُতাঁর দাসদেরকে(to) His slaves
- ٱلَّذِينَযারাthose who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve
- وَعَمِلُوا۟ও কাজ করেছেand do
- ٱلصَّـٰلِحَـٰتِ ۗসৎrighteous deeds
- قُل(হে নাবী) বলোSay
- لَّآনাNot
- أَسْـَٔلُكُمْতোমাদের কাছে চাই আমিI ask you
- عَلَيْهِতার উপরfor it
- أَجْرًاকোনো পারিশ্রমিকany payment
- إِلَّاকিন্তুexcept
- ٱلْمَوَدَّةَভালোবাসাthe love
- فِىআছেamong
- ٱلْقُرْبَىٰ ۗআত্মীয়েরthe relatives
- وَمَنএবং যেAnd whoever
- يَقْتَرِفْঅর্জন করবেearns
- حَسَنَةًۭভালো কাজany good
- نَّزِدْবাড়িয়ে দিই আমরাWe increase
- لَهُۥতার জন্যেfor him
- فِيهَاতার মধ্যেtherein
- حُسْنًا ۚকল্যাণgood
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- غَفُورٌۭক্ষমাশীল(is) Oft-Forgiving
- شَكُورٌগুণগ্রাহীAll-Appreciative
অনুবাদ
এই সুসংবাদই আল্লাহ দেন তাঁর বান্দাদেরকে যারা ঈমান আনে ও সৎ কাজ করে। বলঃ আমি এর বিনিময়ে তোমাদের নিকট হতে আত্মীয়ের সৌহার্দ্য ব্যতীত অন্য কোন প্রতিদান চাইনা। যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি। আল্লাহ ক্ষমাশীল, গুণগ্রাহী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এরই সুসংবাদ দেন আল্লাহ তার সেসব বান্দাকে, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে। বলুন, আমি আমার দাওয়াতের জন্যে তোমাদের কাছে কেবল আত্নীয়তাজনিত সৌহার্দ চাই। যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্যে তাতে পুণ্য বাড়িয়ে দেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী, গুণগ্রাহী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এটা হচ্ছে তাই, যার সুসংবাদ দিচ্ছেন আল্লাহ্ আপন বান্দাদেরকে, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আপনি বলুন, ‘আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোন পারিশ্রমিক চাই না, কিন্তু চাই নিকটাত্নীয়তার ভালোবাসা।। এবং যে সৎকাজ করে আমি তার জন্য তাতে আরো শ্রীবৃদ্ধি করি। নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল, মূল্যায়নকারী।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
It is that of which Allāh gives good tidings to His servants who believe and do righteous deeds. Say, [O Muḥammad], "I do not ask you for it [i.e., this message] any payment [but] only good will through [i.e., due to] kinship." And whoever commits a good deed - We will increase for him good therein. Indeed, Allāh is Forgiving and Appreciative.
Saheeh International