শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শুরা › আয়াত ২৭

সূরা আশ-শুরা, আয়াত ২৭ (৪২:২৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮৬

۞ وَلَوْ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزْقَ لِعِبَادِهِۦ لَبَغَوْا۟ فِى ٱلْأَرْضِ وَلَـٰكِن يُنَزِّلُ بِقَدَرٍ مَّا يَشَآءُ ۚ إِنَّهُۥ بِعِبَادِهِۦ خَبِيرٌۢ بَصِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আল্লাহ তাঁর বান্দাদেরকে জীবনোপকরণের প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত; কিন্তু তিনি তাঁর ইচ্ছা মত সঠিক পরিমানেই দিয়ে থাকেন। তিনি তাঁর বান্দাদেরকে সম্যক জানেন ও দেখেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি আল্লাহ তাঁর সকল বান্দাকে প্রচুর রিযিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাযিল করেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের খবর রাখেন ও সবকিছু দেখেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি আল্লাহ্‌ আপন সমস্ত বান্দার রিয্‌ক্ব প্রশস্ত করে দিতেন, তবে অবশ্যই তারা যমীণের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করতো; কিন্তু তিনি পরিমিত পরিমাণে অবতীর্ণ করেন যতটুকু চান। নিশ্চয় তিনি আপন বান্দাদের সম্পর্কে অবহিত রয়েছেন, তাদেরকে দেখছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if Allāh had extended [excessively] provision for His servants, they would have committed tyranny throughout the earth. But He sends [it] down in an amount which He wills. Indeed He is, of His servants, Aware and Seeing.

Saheeh International