শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শুরা › আয়াত ৭
সূরা আশ-শুরা, আয়াত ৭ (৪২:৭) - শব্দে শব্দে অর্থ
وَكَذَٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ قُرْءَانًا عَرَبِيًّا لِّتُنذِرَ أُمَّ ٱلْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ ٱلْجَمْعِ لَا رَيْبَ فِيهِ ۚ فَرِيقٌ فِى ٱلْجَنَّةِ وَفَرِيقٌ فِى ٱلسَّعِيرِ
শব্দে শব্দে অর্থ
- وَكَذَٰلِكَএবং এভাবেAnd thus
- أَوْحَيْنَآআমরা ওহী করেছিWe have revealed
- إِلَيْكَতোমার প্রতিto you
- قُرْءَانًاকুরআনকেa Quran
- عَرَبِيًّۭاআরবী (ভাষায়)(in) Arabic
- لِّتُنذِرَসতর্ক করো তুমি যেনোthat you may warn
- أُمَّকেন্দ্রকে(the) mother
- ٱلْقُرَىٰজনপদসমূহের (অর্থাৎ মাক্কাবাসীদেরকে)(of) the towns
- وَمَنْএবং যারাand whoever
- حَوْلَهَاতার চার পাশে (আছে)(is) around it
- وَتُنذِرَএবং সতর্ক করো তুমি (যেনো)and warn
- يَوْمَদিন (সম্পর্কে)(of the) Day
- ٱلْجَمْعِসমবেত হওয়ার (অর্থাৎ ক্বিয়ামাতের)(of) Assembly
- لَاনেই(there is) no
- رَيْبَকোনো সন্দেহdoubt
- فِيهِ ۚতার মধ্যেin it
- فَرِيقٌۭএকদল (সেদিন হবে)A party
- فِىমধ্যে(will be) in
- ٱلْجَنَّةِজান্নাতেরParadise
- وَفَرِيقٌۭএবং একদল (হবে)and a party
- فِىমধ্যেin
- ٱلسَّعِيرِজাহান্নামেরthe Blazing Fire
অনুবাদ
এভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি আরাবী ভাষায় যাতে তুমি সতর্ক করতে পার মাক্কা এবং ওর চতুর্দিকের জনগণকে এবং সতর্ক করতে পার কিয়ামাতের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। সেদিন একদল জান্নাতে প্রবেশ করবে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এভাবেই আমি আপনার প্রতি আরবী ক্বোরআন ওহীর মাধ্যমে প্রেরণ করেছি যেন আপনি সতর্ক করেন সমস্ত শহরের মূল- মক্কার অধিবাসীদেরকে এবং যতলোক এর চতুর্পাশে রয়েছে, এবং আপনি সতর্ক করবেন একত্রিত হবার দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। এক দল জান্নাতে যাবে এবং একদল দোযখে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And thus We have revealed to you an Arabic Qur’ān that you may warn the Mother of Cities [i.e., Makkah] and those around it and warn of the Day of Assembly, about which there is no doubt. A party will be in Paradise and a party in the Blaze.
Saheeh International