শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শুরা › আয়াত ৮
সূরা আশ-শুরা, আয়াত ৮ (৪২:৮) - শব্দে শব্দে অর্থ
وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَعَلَهُمْ أُمَّةً وَٰحِدَةً وَلَـٰكِن يُدْخِلُ مَن يَشَآءُ فِى رَحْمَتِهِۦ ۚ وَٱلظَّـٰلِمُونَ مَا لَهُم مِّن وَلِىٍّ وَلَا نَصِيرٍ
শব্দে শব্দে অর্থ
- وَلَوْএবং যদিAnd if
- شَآءَচাইতেনAllah willed
- ٱللَّهُআল্লাহAllah willed
- لَجَعَلَهُمْতাদেরকে অবশ্যই করতেনHe could have made them
- أُمَّةًۭজাতিa community
- وَٰحِدَةًۭএকইone
- وَلَـٰكِنকিন্তুbut
- يُدْخِلُপ্রবেশ করানHe admits
- مَنযাকেwhom
- يَشَآءُইচ্ছে করেন (আল্লাহ)He wills
- فِىমধ্যেin (to)
- رَحْمَتِهِۦ ۚতাঁর অনুগ্রহেরHis Mercy
- وَٱلظَّـٰلِمُونَএবং সীমালঙ্ঘনকারীদের (অবস্থা হলো)And the wrongdoers
- مَاনেইnot
- لَهُمতাদের জন্যেfor them
- مِّنকোনোany
- وَلِىٍّۢঅভিভাবকprotector
- وَلَاআর নেইand not
- نَصِيرٍকোনো সাহায্যকারীany helper
অনুবাদ
আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই উম্মাত করতে পারতেন। বস্তুতঃ তিনি যাকে ইচ্ছা তাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন। যালিমদের কোন অভিভাবক নেই, কোন সাহায্যকারীও নেই।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ ইচ্ছা করলে সমস্ত লোককে এক দলে পরিণত করতে পারেন। কিন্তু তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করেন। আর যালেমদের কোন অভিভাবক ও সাহায্যকারী নেই।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আল্লাহ্ ইচ্ছা করলে তাদের সবাইকে একই দ্বীনের অনুসারী করে দিতেন; কিন্তু আল্লাহ্ আপন অনুগ্রহের মধ্যে প্রবিষ্ট করেন যাকে চান এবং যালিমদের না আছে কোন বন্ধু, না কোন সাহায্যকারী।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if Allāh willed, He could have made them [of] one religion, but He admits whom He wills into His mercy. And the wrongdoers have not any protector or helper.
Saheeh International