শব্দে শব্দে কুরআন › সূরা আশ-শুরা › আয়াত ৯

সূরা আশ-শুরা, আয়াত ৯ (৪২:৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮৩

أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ ۖ فَٱللَّهُ هُوَ ٱلْوَلِىُّ وَهُوَ يُحْىِ ٱلْمَوْتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? কিন্তু আল্লাহ! অভিভাবকতো তিনিই এবং তিনি মৃতকে জীবিত করেন। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে? পরন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবক। তিনি মৃতদেরকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা কি আল্লাহ্‌ ব্যতীত অন্য অভিভাবক স্থির করে নিয়েছে? সুতরাং আল্লাহ্‌ই অভিভাবক এবং তিনি মৃতকে জীবিত করবেন এবং তিনি সব কিছু করতে পারেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Or have they taken protectors [or allies] besides Him? But Allāh - He is the Protector, and He gives life to the dead, and He is over all things competent.

Saheeh International