শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুখরুফ › আয়াত ৪৫

সূরা আয-যুখরুফ, আয়াত ৪৫ (৪৩:৪৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৪৯২

وَسْـَٔلْ مَنْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رُّسُلِنَآ أَجَعَلْنَا مِن دُونِ ٱلرَّحْمَـٰنِ ءَالِهَةً يُعْبَدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমার পূর্বে আমি যে সব রাসূল প্রেরণ করেছিলাম তাদেরকে তুমি জিজ্ঞেস কর, আমি কি দয়াময় আল্লাহ ব্যতীত কোন উপাস্য স্থির করেছিলাম যার ইবাদাত করা যায়?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনার পূর্বে আমি যেসব রসূল প্রেরণ করেছি, তাদেরকে জিজ্ঞেস করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোন উপাস্য স্থির করেছিলাম এবাদতের জন্যে?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তাদেরকে জিজ্ঞাসা করুন, যাদেরকে আমি আপনার পূর্বে রসূলরূপে প্রেরণ করেছি, আমি কি রহমান ব্যতীত অন্য কোন খোদা স্থির করেছি, যেগুলোর উপাসনা করা যায়?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And ask those We sent before you of Our messengers; have We made besides the Most Merciful deities to be worshipped?

Saheeh International