শব্দে শব্দে কুরআন › সূরা আয-যুখরুফ › আয়াত ৪৯

সূরা আয-যুখরুফ, আয়াত ৪৯ (৪৩:৪৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৪৯৩

وَقَالُوا۟ يَـٰٓأَيُّهَ ٱلسَّاحِرُ ٱدْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِندَكَ إِنَّنَا لَمُهْتَدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বলেছিলঃ হে যাদুকর! তোমার রবের নিকট তুমি আমাদের জন্য তা প্রার্থনা কর যা তিনি তোমার সাথে অংগীকার করেছেন; তাহলে আমরা অবশ্যই সৎ পথ অবলম্বন করব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা বলল, হে যাদুকর, তুমি আমাদের জন্যে তোমার পালনকর্তার কাছে সে বিষয় প্রার্থনা কর, যার ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন; আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তারা বললো, ‘হে যাদুকর! আমাদের জন্য আপন রবের নিকট প্রার্থনা করো ওই অঙ্গীকার রক্ষার জন্য যা তিনি তোমার সাথে করেছেন। নিশ্চয় আমরা সৎপথে আসবো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And they said [to Moses], "O magician, invoke for us your Lord by what He has promised you. Indeed, we will be guided."

Saheeh International