শব্দে শব্দে কুরআন › সূরা আল-জাসিয়া › আয়াত ১৬
সূরা আল-জাসিয়া, আয়াত ১৬ (৪৫:১৬) - শব্দে শব্দে অর্থ
وَلَقَدْ ءَاتَيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْكِتَـٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقْنَـٰهُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ وَفَضَّلْنَـٰهُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَقَدْএবং নিশ্চয়ইAnd certainly
- ءَاتَيْنَاআমরা দিয়েছিলামWe gave
- بَنِىٓবনী(the) Children of Israel
- إِسْرَٰٓءِيلَইসরাইলকে(the) Children of Israel
- ٱلْكِتَـٰبَকিতাবthe Book
- وَٱلْحُكْمَও কর্তৃত্বand the wisdom
- وَٱلنُّبُوَّةَও নবুয়তand the Prophethood
- وَرَزَقْنَـٰهُمএবং তাদের আমরা জীবিকা দিয়েছিলামand We provided them
- مِّنَহতেof
- ٱلطَّيِّبَـٰتِউত্তম বস্তুthe good things
- وَفَضَّلْنَـٰهُمْএবং আমরা তাদেরকে মর্যাদা দিয়েছিলামand We preferred them
- عَلَىউপরover
- ٱلْعَـٰلَمِينَসারা দুনিয়ার (মানুষের)the worlds
অনুবাদ
আমিতো বানী ইসরাঈলকে কিতাব, কর্তৃত্ব ও নবুওয়াত দান করেছিলাম এবং তাদেরকে উত্তম জীবনোপকরণ দিয়েছিলাম এবং দিয়েছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্বজগতের উপর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি বনী ইসরাঈলকে কিতাব, রাজত্ব ও নবুওয়ত দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রিযিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং নিশ্চয় আমি বনী ইস্রাঈলকে কিতাব, শাসন ক্ষমতা ও নুবূয়ত দান করেছি এবং আমি তাদেরকে পবিত্র জীবিকা প্রদান করেছি; এবং তাদেরকে তাদের যুগের লোকদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We did certainly give the Children of Israel the Scripture and judgement and prophethood, and We provided them with good things and preferred them over the worlds.
Saheeh International