শব্দে শব্দে কুরআন › সূরা আল-জাসিয়া › আয়াত ২৩

সূরা আল-জাসিয়া, আয়াত ২৩ (৪৫:২৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৫ · পৃষ্ঠা ৫০১

أَفَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَـٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِۦ وَقَلْبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَـٰوَةً فَمَن يَهْدِيهِ مِنۢ بَعْدِ ٱللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি কি লক্ষ্য করছ তাকে, যে তার খেয়াল খুশীকে নিজের মা‘বূদ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কর্ণ ও হৃদয় মোহর করে দিয়েছেন এবং তার চক্ষুর উপর রেখেছেন আবরণ। অতএব, কে তাকে পথ নির্দেশ করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবেনা?

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন, যে তার খেয়াল-খুশীকে স্বীয় উপাস্য স্থির করেছে? আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কান ও অন্তরে মহর এঁটে দিয়েছেন এবং তার চোখের উপর রেখেছেন পর্দা। অতএব, আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে? তোমরা কি চিন্তাভাবনা কর না?

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ভালো, দেখেতো! ওই ব্যক্তি, যে আপন খেয়াল খুশীকে আপন খোদা স্থির করে নিয়েছে এবং আল্লাহ্‌ তাকে জ্ঞান-গুণ সহকারেই পথভ্রষ্ট করেছেন আর তার কান ও হৃদয়ের উপর মোহর করে দিয়েছেন এবং তার চক্ষুদ্বয়ের উপর পর্দা স্থাপন করেছেন; সুতরাং আল্লাহ্‌র পর তাকে কে পথ দেখাবে? তবে কি তোমরা ধ্যান করছো না?

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Have you seen he who has taken as his god his [own] desire, and Allāh has sent him astray due to knowledge and has set a seal upon his hearing and his heart and put over his vision a veil? So who will guide him after Allāh? Then will you not be reminded?

Saheeh International