শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহকাফ › আয়াত ১৭
সূরা আল-আহকাফ, আয়াত ১৭ (৪৬:১৭) - শব্দে শব্দে অর্থ
وَٱلَّذِى قَالَ لِوَٰلِدَيْهِ أُفٍّ لَّكُمَآ أَتَعِدَانِنِىٓ أَنْ أُخْرَجَ وَقَدْ خَلَتِ ٱلْقُرُونُ مِن قَبْلِى وَهُمَا يَسْتَغِيثَانِ ٱللَّهَ وَيْلَكَ ءَامِنْ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ فَيَقُولُ مَا هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
শব্দে শব্দে অর্থ
- وَٱلَّذِىএবং যেBut the one who
- قَالَবলেsays
- لِوَٰلِدَيْهِতার পিতামাতাকেto his parents
- أُفٍّۢধিক (আফসোস)Uff
- لَّكُمَآতোমাদের দু'জনের জন্যেto both of you
- أَتَعِدَانِنِىٓআমাকে কি তোমরা ভয় দেখাচ্ছDo you promise me
- أَنْযেthat
- أُخْرَجَআমাকে বের করে আনা হবেI will be brought forth
- وَقَدْঅথচ নিশ্চয়ইand have already passed away
- خَلَتِঅতীত হয়েছেand have already passed away
- ٱلْقُرُونُবহু জনগোষ্ঠীthe generations
- مِنbefore me
- قَبْلِىআমার পূর্বেbefore me
- وَهُمَاএবং তারা দু'জনAnd they both
- يَسْتَغِيثَانِফরিয়াদ করেseek help
- ٱللَّهَআল্লাহর কাছে (এবং বলে)(of) Allah
- وَيْلَكَতোমার জন্যে দুর্ভোগWoe to you
- ءَامِنْঈমান আনBelieve
- إِنَّনিশ্চয়ইIndeed
- وَعْدَপ্রতিশ্রুতি(the) Promise
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- حَقٌّۭসত্য(is) true
- فَيَقُولُঅতঃপর সে বলেBut he says
- مَاনয়Not
- هَـٰذَآএটা(is) this
- إِلَّآএ ব্যতীতbut
- أَسَـٰطِيرُউপকথা সমূহ(the) stories
- ٱلْأَوَّلِينَপুরাতনকালের লোকদের(of) the former (people)
অনুবাদ
আর এমন লোক আছে, যে তার মাতা-পিতাকে বলেঃ আফসোস তোমাদের জন্য। তোমরা কি আমাকে এ ভয় দেখাতে চাও যে, আমি পুনরুত্থিত হব যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হয়েছে! তখন তার মাতা-পিতা আল্লাহর নিকট ফরিয়াদ করে বলেঃ দুর্ভোগ তোমার জন্য! বিশ্বাস স্থাপন কর, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কিন্তু সে বলেঃ এটাতো অতীত কালের উপকথা ব্যতীত কিছুই নয়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যে ব্যক্তি তার পিতা-মাতাকে বলে, ধিক তোমাদেরকে, তোমরা কি আমাকে খবর দাও যে, আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু লোক গত হয়ে গেছে? আর পিতা-মাতা আল্লাহর কাছে ফরিযাদ করে বলে, দুর্ভোগ তোমার তুমি বিশ্বাস স্থাপন কর। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এটা তো পূর্ববর্তীদের উপকথা বৈ নয়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ওই ব্যক্তি যে আপন মাতা পিতাকে বলেছে, ‘উহ! তোমাদের দিক থেকে অন্তর বিরক্ত হয়ে গেছে। তোমরা কি আমাকে এ প্রতিশ্রুতি দিচ্ছো যে, আমি পুনরায় জীবিত হবো; অথচ আমার পূর্বে বহু সম্প্রদায় গত হয়েছে?’ আর তাদের উভয়ে আল্লাহ্র দরবারে ফরিয়াদ করে-‘তোমার অনিষ্ট হোক! ঈমান আনো। নিশ্চয় আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য’। অতঃপর সে বলে, ‘এ’তো নয়, কিন্তু পূর্ববর্তীদের গল্প কাহিনী।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But one who says to his parents, "Uff to you; do you promise me that I will be brought forth [from the earth] when generations before me have already passed on [into oblivion]?" while they call to Allāh for help [and to their son], "Woe to you! Believe! Indeed, the promise of Allāh is truth." But he says, "This is not but legends of the former peoples" -
Saheeh International