শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহকাফ › আয়াত ২৮

সূরা আল-আহকাফ, আয়াত ২৮ (৪৬:২৮) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫০৫

فَلَوْلَا نَصَرَهُمُ ٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ قُرْبَانًا ءَالِهَةًۢ ۖ بَلْ ضَلُّوا۟ عَنْهُمْ ۚ وَذَٰلِكَ إِفْكُهُمْ وَمَا كَانُوا۟ يَفْتَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাদেরকে মা‘বূদ রূপে গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করলনা কেন? বস্তুতঃ তাদের মা‘বূদগুলি তাদের নিকট হতে অন্তর্হিত হয়ে পড়ল। তাদের মিথ্যা ও অলীক উদ্ভাবনের পরিণাম এরূপই।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে সান্নিধ্য লাভের জন্যে উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা তাদেরকে সাহায্য করল না কেন? বরং তারা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। এটা ছিল তাদের মিথ্যা ও মনগড়া বিষয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর তাদেরকে কেন সাহায্য করে নি ওইগুলো, যেগুলোকে তারা আল্লাহ্‌ ব্যতীত নৈকট্য লাভের নিমিত্ত খোদা স্থির করে রেখেছিলো? বরং তারা তাদের থেকে হারিয়ে গেছে। এবং এটা তাদের অপবাদ ও মনগড়া কথা মাত্র।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then why did those they took besides Allāh as deities by which to approach [Him] not aid them? But they had strayed [i.e., departed] from them. And that was their falsehood and what they were inventing.

Saheeh International