শব্দে শব্দে কুরআন › সূরা আল-আহকাফ › আয়াত ২৯

সূরা আল-আহকাফ, আয়াত ২৯ (৪৬:২৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫০৬

وَإِذْ صَرَفْنَآ إِلَيْكَ نَفَرًا مِّنَ ٱلْجِنِّ يَسْتَمِعُونَ ٱلْقُرْءَانَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوٓا۟ أَنصِتُوا۟ ۖ فَلَمَّا قُضِىَ وَلَّوْا۟ إِلَىٰ قَوْمِهِم مُّنذِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

স্মরণ কর, আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে, যারা কুরআন পাঠ শুনছিল, যখন তারা তার নিকট উপস্থিত হল; তারা একে অপরকে বলতে লাগলঃ চুপ করে শ্রবণ কর। যখন কুরআন পাঠ সমাপ্ত হল তখন তারা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল সতর্ককারীরূপে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ শুনছিল,। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হল, তখন পরস্পর বলল, চুপ থাক। অতঃপর যখন পাঠ সমাপ্ত হল, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারীরূপে ফিরে গেল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন আমি আপনার প্রতি কতগুলো জিনকে ফেরালাম যারা কান লাগিয়ে ক্বোরআন শুনছিলো; অতঃপর যখন সেখানে হাযির হলো তখন পরস্পরের মধ্যে বললো, ‘চুপ থাকো!’ অতঃপর যখন পাঠ করা সমাপ্ত হলো, তখন আপন সম্প্রদায়ের দিকে সতর্ককারী হয়ে ফিরে গেলো।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And [mention, O Muḥammad], when We directed to you a few of the jinn, listening to the Qur’ān. And when they attended it, they said, "Listen attentively." And when it was concluded, they went back to their people as warners.

Saheeh International