শব্দে শব্দে কুরআন › সূরা মুহাম্মাদ › আয়াত ১৯

সূরা মুহাম্মাদ, আয়াত ১৯ (৪৭:১৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫০৮

فَٱعْلَمْ أَنَّهُۥ لَآ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَىٰكُمْ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সুতরাং জেনে রেখ, আল্লাহ ছাড়া কোন মা‘বূদ নেই; ক্ষমা প্রার্থনা কর তোমার এবং মু’মিন নর নারীদের ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

জেনে রাখুন, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। ক্ষমাপ্রার্থনা করুন, আপনার ক্রটির জন্যে এবং মুমিন পুরুষ ও নারীদের জন্যে। আল্লাহ, তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সুতরাং জেনে রাখো যে, আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন ইবাদত নেই এবং হে মাহবূব! আপন খাস লোকদের এবং সাধারণ মুসলমান পুরুষ ও নারীদের পাপরাশির ক্ষমা-প্রার্থনা করুন! এবং আল্লাহ্‌ জানেন তোমাদের দিনের বেলায় চলাফেরা করা ও রাত্রির বেলায় তোমাদের বিশ্রাম গ্রহণ করা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So know, [O Muḥammad], that there is no deity except Allāh and ask forgiveness for your sin and for the believing men and believing women. And Allāh knows of your movement and your resting place.

Saheeh International