শব্দে শব্দে কুরআন › সূরা মুহাম্মাদ › আয়াত ২
সূরা মুহাম্মাদ, আয়াত ২ (৪৭:২) - শব্দে শব্দে অর্থ
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَءَامَنُوا۟ بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ
শব্দে শব্দে অর্থ
- وَٱلَّذِينَআর যারাAnd those who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve
- وَعَمِلُوا۟ও কাজ করেছেand do
- ٱلصَّـٰلِحَـٰتِসৎকর্মেরrighteous deeds
- وَءَامَنُوا۟এবং ঈমান এনেছেand believe
- بِمَا(তার উপর) যাin what
- نُزِّلَঅবতীর্ণ করা হয়েছেis revealed
- عَلَىٰউপরto
- مُحَمَّدٍۢমুহাম্মাদেরMuhammad
- وَهُوَএবং তাand it
- ٱلْحَقُّসত্য(is) the truth
- مِنপক্ষ হতেfrom
- رَّبِّهِمْ ۙতাদের রবেরtheir Lord
- كَفَّرَ(আল্লাহ্) মিটিয়ে দিয়েছেনHe will remove
- عَنْهُمْতাদের হতেfrom them
- سَيِّـَٔاتِهِمْতাদের ত্রুটি সমুহtheir misdeeds
- وَأَصْلَحَও শুধরে দিবেনand improve
- بَالَهُمْতাদের অবস্থাtheir condition
অনুবাদ
যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আর উহাই (কুরআন) তাদের রাব্ব হতে সত্য; তিনি তাদের মন্দ কাজগুলি ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভাল করবেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যারা বিশ্বাস স্থাপন করে, সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করে, আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের অবস্থা ভাল করে দেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যেসব লোক ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং সেটার প্রতি ঈমান এনেছে যা মুহাম্মদের উপর অবতীর্ণ হয়েছে আর সেটাই তাদের রবের নিকট থেকে সত্য; আল্লাহ্ তাদের মন্দ কর্মগুলো মোচন করে দিয়েছেন এবং তাদের অবস্থাদি সুন্দর করে দিয়েছেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And those who believe and do righteous deeds and believe in what has been sent down upon Muḥammad - and it is the truth from their Lord - He will remove from them their misdeeds and amend their condition.
Saheeh International