শব্দে শব্দে কুরআন › সূরা মুহাম্মাদ › আয়াত ৩
সূরা মুহাম্মাদ, আয়াত ৩ (৪৭:৩) - শব্দে শব্দে অর্থ
ذَٰلِكَ بِأَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْبَـٰطِلَ وَأَنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّبَعُوا۟ ٱلْحَقَّ مِن رَّبِّهِمْ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ لِلنَّاسِ أَمْثَـٰلَهُمْ
শব্দে শব্দে অর্থ
- ذَٰلِكَএটাThat
- بِأَنَّএ কারণে যে(is) because
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوا۟অস্বীকার করেছেdisbelieve
- ٱتَّبَعُوا۟তারা অনুসরণ করেছেfollow
- ٱلْبَـٰطِلَমিথ্যাকেfalsehood
- وَأَنَّআর নিশ্চয়ইand that
- ٱلَّذِينَযারাthose who
- ءَامَنُوا۟ঈমান এনেছেbelieve
- ٱتَّبَعُوا۟তারা অনুসরণ করেছেfollow
- ٱلْحَقَّসত্যকে(the) truth
- مِن(আগত) পক্ষ হতেfrom
- رَّبِّهِمْ ۚতাদের রবেরtheir Lord
- كَذَٰلِكَএভাবেThus
- يَضْرِبُবর্ণনা করেনAllah presents
- ٱللَّهُআল্লাহ্Allah presents
- لِلنَّاسِলোকদের জন্যেto the people
- أَمْثَـٰلَهُمْতাদের দৃষ্টান্ত সমুহtheir similitudes
অনুবাদ
এটা এ জন্য যে, যারা কুফরী করে তারা মিথ্যার অনুসরণ করে এবং যারা ঈমান আনে তারা তাদের রাব্ব হতে প্রেরিত সত্যেরই অনুসরণ করে। এভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এটা এ কারণে যে, যারা কাফের, তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী, তারা তাদের পালনকর্তার নিকট থেকে আগত সত্যের অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষের জন্যে তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এটা এ জন্য যে, কাফিরগণ বাতিলের অনুসারী হয়েছে এবং ঈমানদারগণ সত্যের অনুসরণ করেছে, যা তাদের রবের পক্ষ থেকে। আল্লাহ্ মানুষের নিকট তাদের অবস্থাদি এভাবেই বর্ণনা করেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
That is because those who disbelieve follow falsehood, and those who believe follow the truth from their Lord. Thus does Allāh present to the people their comparisons.
Saheeh International