শব্দে শব্দে কুরআন › সূরা মুহাম্মাদ › আয়াত ২৬

সূরা মুহাম্মাদ, আয়াত ২৬ (৪৭:২৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫০৯

ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لِلَّذِينَ كَرِهُوا۟ مَا نَزَّلَ ٱللَّهُ سَنُطِيعُكُمْ فِى بَعْضِ ٱلْأَمْرِ ۖ وَٱللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

এটা এ জন্য যে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তাদেরকে তারা বলেঃ আমরা কোন্ কোন্ বিষয়ে তোমাদের আনুগত্য করব? আল্লাহ তাদের গোপন অভিসন্ধি অবগত আছেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এটা এজন্য যে, তারা তাদেরকে বলে, যারা আল্লাহর অবতীর্ণ কিতাব অপছন্দ করেঃ আমরা কোন কোন ব্যাপারে তোমাদের কথা মান্য করব। আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগত আছেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এটা এ জন্য যে, তারা বলেছে ওই সমস্ত লোককে, যাদের নিকট আল্লাহ্‌র অবতীর্ণ অপছন্দীয়, ‘এক কাজে আমরা তোমাদের কথা মানবো’। এবং আল্লাহ্‌ তাদের গোপন বিষয় জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

That is because they said to those who disliked what Allāh sent down, "We will obey you in part of the matter." And Allāh knows what they conceal.

Saheeh International