শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফাতহ › আয়াত ১০
সূরা আল-ফাতহ, আয়াত ১০ (৪৮:১০) - শব্দে শব্দে অর্থ
إِنَّ ٱلَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ ٱللَّهَ يَدُ ٱللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ ۚ فَمَن نَّكَثَ فَإِنَّمَا يَنكُثُ عَلَىٰ نَفْسِهِۦ ۖ وَمَنْ أَوْفَىٰ بِمَا عَـٰهَدَ عَلَيْهُ ٱللَّهَ فَسَيُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱلَّذِينَযারাthose who
- يُبَايِعُونَكَতোমার কাছে আনুগত্যের শপথ নেয়pledge allegiance to you
- إِنَّمَاপ্রকৃতপক্ষেonly
- يُبَايِعُونَতারা আনুগত্যের শপথ নেয়they pledge allegiance
- ٱللَّهَআল্লাহর (নিকট)(to) Allah
- يَدُ(ছিল) হাত(The) Hand
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- فَوْقَউপর(is) over
- أَيْدِيهِمْ ۚতাদের হাতগুলোরtheir hands
- فَمَنসুতরাং যেThen whoever
- نَّكَثَভঙ্গ করবে (তার ওয়াদা)breaks (his oath)
- فَإِنَّمَاপ্রকৃতপক্ষেthen only
- يَنكُثُসে ভঙ্গ করবেhe breaks
- عَلَىٰউপরagainst
- نَفْسِهِۦ ۖতার নিজের (কৃত ওয়াদা)himself
- وَمَنْএবং যেand whoever
- أَوْفَىٰপূর্ণ করবেfulfils
- بِمَاঐ বিষয়ে যাwhat
- عَـٰهَدَসে অঙ্গীকার করেছেhe has covenanted
- عَلَيْهُতার উপর(with)
- ٱللَّهَআল্লাহর সাথেAllah
- فَسَيُؤْتِيهِতবে তাকে শীঘ্রই দিবেন তিনিsoon He will give him
- أَجْرًاপুরস্কারa reward
- عَظِيمًۭاবিরাটgreat
অনুবাদ
যারা তোমার বাইআত গ্রহণ করে তারাতো আল্লাহরই বাইআত গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর। সুতরাং যে ওটা ভঙ্গ করে, ওটা ভঙ্গ করার পরিনাম তারই এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহা পুরস্কার দেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব, যে শপথ ভঙ্গ করে; অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যেই করে এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে; আল্লাহ সত্ত্বরই তাকে মহাপুরস্কার দান করবেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
ওই সব লোক, যারা আপনার নিকট বায়’আত গ্রহণ করেছে তারা তো আল্লাহ্রই নিকট বায়’আত গ্রহণ করেছে। তাদের হাতগুলোর উপর আল্লাহ্র হাত রয়েছে। সুতরাং যে কেউ অঙ্গীকার ভঙ্গ করেছে সে নিজেরই অনিষ্টার্থে অঙ্গীকার ভঙ্গ করেছে; আর যে কেউ পূরণ করেছে ওই অঙ্গীকার, যা সে আল্লাহ্র সাথে করেছিলো, তবে অতি সত্বর আল্লাহ্ তাকে মহা পুরস্কার দেবেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, those who pledge allegiance to you, [O Muḥammad] - they are actually pledging allegiance to Allāh. The hand of Allāh is over their hands. So he who breaks his word only breaks it to the detriment of himself. And he who fulfills that which he has promised Allāh - He will give him a great reward.
Saheeh International