শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফাতহ › আয়াত ১৭

সূরা আল-ফাতহ, আয়াত ১৭ (৪৮:১৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫১৩

لَّيْسَ عَلَى ٱلْأَعْمَىٰ حَرَجٌ وَلَا عَلَى ٱلْأَعْرَجِ حَرَجٌ وَلَا عَلَى ٱلْمَرِيضِ حَرَجٌ ۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ يُدْخِلْهُ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ وَمَن يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অন্ধের জন্য, খঞ্জের জন্য, রুগ্নের জন্য কোনো অপরাধ নেই। এবং যে কেহ আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে দাখিল করবেন জান্নাতে, যার নিম্নদেশে নদী প্রবাহিত; কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে তিনি তাকে বেদনাদায়ক শাস্তি দিবেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অন্ধের জন্যে, খঞ্জের জন্যে ও রুগ্নের জন্যে কোন অপরাধ নাই এবং যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের অনুগত্য করবে তাকে তিনি জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত হয়। পক্ষান্তরে যে, ব্যক্তি পৃষ্ঠপ্রদর্শন করবে, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

না অন্ধের জন্য কোন অপরাধ আছে, না খোড়া ব্যক্তির জন্য কোন অসুবিধা আছে এবং না ব্যাধিগ্রস্তের উপর জবাবদিহিতা আছে। আর যে ব্যক্তি আল্লাহ্‌ ও তার রসূলের নির্দেশ মেনে চলে, আল্লাহ্‌ তাকে বাগানসমূহে নিয়ে যাবেন, যেগুলোর নিম্নদেশে নহরসমূহ প্রবহমান; এবং যে ফিরে যাবে তাকে বেদনাদায়ক শাস্তি দেবেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

There is not upon the blind any guilt or upon the lame any guilt or upon the ill any guilt [for remaining behind]. And whoever obeys Allāh and His Messenger - He will admit him to gardens beneath which rivers flow; but whoever turns away - He will punish him with a painful punishment.

Saheeh International