শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফাতহ › আয়াত ১৮
সূরা আল-ফাতহ, আয়াত ১৮ (৪৮:১৮) - শব্দে শব্দে অর্থ
۞ لَّقَدْ رَضِىَ ٱللَّهُ عَنِ ٱلْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ ٱلشَّجَرَةِ فَعَلِمَ مَا فِى قُلُوبِهِمْ فَأَنزَلَ ٱلسَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَـٰبَهُمْ فَتْحًا قَرِيبًا
শব্দে শব্দে অর্থ
- لَّقَدْনিশ্চয়ইCertainly
- رَضِىَসন্তুষ্ট হয়েছেনAllah was pleased
- ٱللَّهُআল্লাহ্Allah was pleased
- عَنِপ্রতিwith
- ٱلْمُؤْمِنِينَমু'মিনদেরthe believers
- إِذْযখনwhen
- يُبَايِعُونَكَতোমার কাছে বায়'আত গ্রহণ করে তারাthey pledged allegiance to you
- تَحْتَনিচেunder
- ٱلشَّجَرَةِগাছটিরthe tree
- فَعَلِمَতিনি তখন জানতেনand He knew
- مَاযাwhat
- فِىমধ্যে (ছিল)(was) in
- قُلُوبِهِمْতাদের অন্তরসমূহেরtheir hearts
- فَأَنزَلَঅতঃপর অবতীর্ণ করলেনso He sent down
- ٱلسَّكِينَةَপ্রশান্তিthe tranquility
- عَلَيْهِمْতাদের উপরupon them
- وَأَثَـٰبَهُمْএবং তাদের পুরস্কার দিলেনand rewarded them
- فَتْحًۭاবিজয়ের(with) a victory
- قَرِيبًۭاআসন্নnear
অনুবাদ
মু’মিনরা যখন বৃক্ষতলে তোমার নিকট বাইআত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন, তাদের অন্তরে যা ছিল তা তিনি অবগত ছিলেন; তাদেরকে তিনি দান করলেন প্রশান্তি এবং তাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নীচে আপনার কাছে শপথ করল। আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
নিশ্চয় আল্লাহ্ সন্তুষ্ট হয়েছেন ঈমানদারদের প্রতি যখন তারা ওই বৃক্ষের নীচে আপনার নিকট বায়’আত গ্রহণ করছিলো। সুতরাং আল্লাহ্ জেনেছেন যা তাদের অন্তরগুলোতে রয়েছে। অতঃপর তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করেছেন এবং তাদেরকে শীঘ্র আগমনকারী বিজয়ের পুরস্কার দিয়েছেন;
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Certainly was Allāh pleased with the believers when they pledged allegiance to you, [O Muḥammad], under the tree, and He knew what was in their hearts, so He sent down tranquility upon them and rewarded them with an imminent conquest
Saheeh International