শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফাতহ › আয়াত ২৫
সূরা আল-ফাতহ, আয়াত ২৫ (৪৮:২৫) - শব্দে শব্দে অর্থ
هُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَٱلْهَدْىَ مَعْكُوفًا أَن يَبْلُغَ مَحِلَّهُۥ ۚ وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُونَ وَنِسَآءٌ مُّؤْمِنَـٰتٌ لَّمْ تَعْلَمُوهُمْ أَن تَطَـُٔوهُمْ فَتُصِيبَكُم مِّنْهُم مَّعَرَّةٌۢ بِغَيْرِ عِلْمٍ ۖ لِّيُدْخِلَ ٱللَّهُ فِى رَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۚ لَوْ تَزَيَّلُوا۟ لَعَذَّبْنَا ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
শব্দে শব্দে অর্থ
- هُمُতিনিইThey
- ٱلَّذِينَযারা(are) those who
- كَفَرُوا۟অস্বীকার করেছেdisbelieved
- وَصَدُّوكُمْও তোমাদের বাধা দিয়েছেand hindered you
- عَنِহতেfrom
- ٱلْمَسْجِدِমসজিদেAl-Masjid Al-Haraam
- ٱلْحَرَامِহারামAl-Masjid Al-Haraam
- وَٱلْهَدْىَএবং কুরবানির পশুগুলোকেwhile the offering
- مَعْكُوفًا(যা ছিল) 'আবদ্ধ'(was) prevented
- أَنযেfrom
- يَبْلُغَপৌঁছবেreaching
- مَحِلَّهُۥ ۚতার কুরবানির জায়গায়its place (of sacrifice)
- وَلَوْلَاএবং যদি না (আশংকা থাকত)And if not
- رِجَالٌۭ(এমন কিছু) পুরুষ(for) men
- مُّؤْمِنُونَমু'মিনbelieving
- وَنِسَآءٌۭও নারীand women
- مُّؤْمِنَـٰتٌۭমু'মিনbelieving
- لَّمْনাnot
- تَعْلَمُوهُمْযাদেরকে তোমরা জানতেyou knew them
- أَنযেthat
- تَطَـُٔوهُمْতাদেরকে পদদলিত করতে তোমরাyou may trample them
- فَتُصِيبَكُمফলে তোমাদের পৌছুতand would befall you
- مِّنْهُمতাদের কারণেfrom them
- مَّعَرَّةٌۢক্ষতির সম্মুখীনany harm
- بِغَيْرِনাwithout
- عِلْمٍۢ ۖজেনেknowledge
- لِّيُدْخِلَ(এটা করেছেন এজন্যে) প্রবেশ করান যেনThat Allah may admit
- ٱللَّهُআল্লাহ্That Allah may admit
- فِىমধ্যেto
- رَحْمَتِهِۦতাঁর অনুগ্রহেরHis Mercy
- مَنযাকেwhom
- يَشَآءُ ۚতিনি ইচ্ছে করেনHe wills
- لَوْযদিIf
- تَزَيَّلُوا۟তারা পৃথক হতthey had been apart
- لَعَذَّبْنَاআমরা শাস্তি দিতাম অবশ্যইsurely, We would have punished
- ٱلَّذِينَ(তাদেরকে) যারাthose who
- كَفَرُوا۟অস্বীকার করেছেdisbelieved
- مِنْهُمْতাদের মধ্য হতেamong them
- عَذَابًاশাস্তি(with) a punishment
- أَلِيمًاযন্ত্রণাদায়কpainful
অনুবাদ
তারাইতো কুফরী করেছিল এবং নিবৃত্ত করেছিল তোমাদেরকে মাসজিদুল হারাম হতে এবং বাধা দিয়েছিল কুরবানীর জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে পৌঁছতে। তোমাদের যুদ্ধের আদেশ দেয়া হত, যদি না থাকত এমন কতকগুলি মু’মিন নর ও নারী যাদেরকে তোমরা জাননা, তাদেরকে তোমরা পদদলিত করতে অজ্ঞাতসারে। ফলে তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। যুদ্ধের নির্দেশ দেয়া হয়নি এ জন্য যে, তিনি যাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করবেন, যদি তারা পৃথক হত, আমি তাদের মধ্যস্থিত কাফিরদেরকে মর্মন্তদ শাস্তি দিতাম।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারাই তো কুফরী করেছে এবং বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারাম থেকে এবং অবস্থানরত কোরবানীর জন্তুদেরকে যথাস্থানে পৌছতে। যদি মক্কায় কিছুসংখ্যক ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী না থাকত, যাদেরকে তোমরা জানতে না। অর্থাৎ তাদের পিষ্ট হয়ে যাওয়ার আশংকা না থাকত, অতঃপর তাদের কারণে তোমরা অজ্ঞাতসারে ক্ষতিগ্রস্ত হতে, তবে সব কিছু চুকিয়ে দেয়া হত; কিন্তু এ কারণে চুকানো হয়নি, যাতে আল্লাহ তা’আলা যাকে ইচ্ছা স্বীয় রহমতে দাখিল করে নেন। যদি তারা সরে যেত, তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফের তাদেরকে যন্ত্রনাদায়ক শস্তি দিতাম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
ওই সব হচ্ছে তারাই, যারা কুফর করেছে এবং তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দিয়েছে আর ক্বোরবানীর পশুগুলো বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে আপন স্থানে পৌঁছা থেকে। এবং যদি এমন না হতো যে, কিছু সংখ্যক মুসলমান নারী, যাদের সম্পর্কে তোমরা অবগত নও, তাদেরকে তোমরা পদদলিত করবে, অতঃপর তোমাদেরকে কোন অবাঞ্ছিত বিষয় স্পর্শ করবে, তবে আমি তোমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিতাম। তাদের এ পরিত্রান এ জন্য যে, আল্লাহ্ আপন অনুগ্রহে প্রবিষ্ট করেন যাকে চান। যদি তারা পৃথক হয়ে যেতো, তবে অবশ্যই আমি তাদের মধ্য থেকে কাফিরদেরকে বেদনাদায়ক শাস্তি দিতাম।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They are the ones who disbelieved and obstructed you from al-Masjid al-Ḥarām while the offering was prevented from reaching its place of sacrifice. And if not for believing men and believing women whom you did not know - that you might trample [i.e., kill] them and there would befall you because of them dishonor without [your] knowledge - [you would have been permitted to enter Makkah]. [This was so] that Allāh might admit to His mercy whom He willed. If they had been apart [from them], We would have punished those who disbelieved among them with painful punishment
Saheeh International