শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফাতহ › আয়াত ২৬

সূরা আল-ফাতহ, আয়াত ২৬ (৪৮:২৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫১৪

إِذْ جَعَلَ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى قُلُوبِهِمُ ٱلْحَمِيَّةَ حَمِيَّةَ ٱلْجَـٰهِلِيَّةِ فَأَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلْمُؤْمِنِينَ وَأَلْزَمَهُمْ كَلِمَةَ ٱلتَّقْوَىٰ وَكَانُوٓا۟ أَحَقَّ بِهَا وَأَهْلَهَا ۚ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যখন কাফিরেরা তাদের অন্তরে পোষণ করত গোত্রীয় অহমিকা-অজ্ঞতা যুগের অহমিকা, তখন আল্লাহ তাঁর রাসূল ও মু’মিনদেরকে স্বীয় প্রশান্তি দান করলেন; আর তাদেরকে তাকওয়ার বাক্যে সুদৃঢ় করলেন এবং তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত। আল্লাহ সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান রাখেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

কেননা, কাফেররা তাদের অন্তরে মূর্খতাযুগের জেদ পোষণ করত। অতঃপর আল্লাহ তাঁর রসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন এবং তাদের জন্যে সংযমের দায়িত্ব অপরিহার্য করে দিলেন। বস্তুতঃ তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যখন কাফিরগণ তাদের হৃদয়ে পোষণ করে রেখেছে অন্ধকার যুগের গোত্রীয় অহমিকার মতো অহমিকা তখন আল্লাহ্‌ আপন প্রশানিত আপন রসূল ও ঈমানদারদের উপর অবতীর্ণ করেছেন এবং খোদাভীরুতার বাণী তাদের উপর অপরিহার্য করেছেন; এবং তারা এরই অধিকতর যোগ্য ও উপযুক্ত ছিলো। এবং আল্লাহ্‌ সবকিছু জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

When those who disbelieved had put into their hearts chauvinism - the chauvinism of the time of ignorance. But Allāh sent down His tranquility upon His Messenger and upon the believers and imposed upon them the word of righteousness, and they were more deserving of it and worthy of it. And ever is Allāh, of all things, Knowing.

Saheeh International