শব্দে শব্দে কুরআন › সূরা আল-ফাতহ › আয়াত ২৭

সূরা আল-ফাতহ, আয়াত ২৭ (৪৮:২৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৬ · পৃষ্ঠা ৫১৪

لَّقَدْ صَدَقَ ٱللَّهُ رَسُولَهُ ٱلرُّءْيَا بِٱلْحَقِّ ۖ لَتَدْخُلُنَّ ٱلْمَسْجِدَ ٱلْحَرَامَ إِن شَآءَ ٱللَّهُ ءَامِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ ۖ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا۟ فَجَعَلَ مِن دُونِ ذَٰلِكَ فَتْحًا قَرِيبًا

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

নিশ্চয়ই আল্লাহ তাঁর রাসূলের স্বপ্ন বাস্তবায়িত করেছেন, আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মাসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে - কেহ কেহ মাথা মুন্ডন করবে, কেহ কেহ কেশ কর্তন করবে; তোমাদের কোন ভয় থাকবেনা। আল্লাহ জানেন, তোমরা যা জাননা। এটা ছাড়াও তিনি তোমাদের দিয়েছেন এক সদ্য বিজয়।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহ তাঁর রসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তকমুন্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায়। তোমরা কাউকে ভয় করবে না। অতঃপর তিনি জানেন যা তোমরা জান না। এছাড়াও তিনি দিয়েছেন তোমাদেরকে একটি আসন্ন বিজয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

নিশ্চয় আল্লাহ্‌ সত্য করে দেখিয়েছেন আপন রসূলের সত্য স্বপ্নকে; নিশ্চয় নিশ্চয় তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে যদি আল্লাহ্‌ চান, নিরাপদে, স্বীয় মাথার চুল মুণ্ডিত অবস্থায় অথবা চুল ছেটে, নির্ভয়ে; সুতরাং তিনি জেনেছেন যা তোমাদের জানা নেই। অতএব, এর পূর্বে এক আসন্ন বিজয় রেখেছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Certainly has Allāh showed to His Messenger the vision [i.e., dream] in truth. You will surely enter al-Masjid al-Ḥarām, if Allāh wills, in safety, with your heads shaved and [hair] shortened, not fearing [anyone]. He knew what you did not know and has arranged before that a conquest near [at hand].

Saheeh International