শব্দে শব্দে কুরআন › সূরা আল-হুজুরাত › আয়াত ১১
সূরা আল-হুজুরাত, আয়াত ১১ (৪৯:১১) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَـٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَـٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاহেO you who believe
- ٱلَّذِينَযারাO you who believe
- ءَامَنُوا۟ঈমান এনেছO you who believe
- لَاনা(Let) not
- يَسْخَرْউপহাস করে (যেন)ridicule
- قَوْمٌۭকোনো পুরুষa people
- مِّنমধ্য থেকে[of]
- قَوْمٍ(অন্য) কোনো পুরুষের(another) people
- عَسَىٰٓহয়তো (যাদের বিদ্রুপ করা হচ্ছে)perhaps
- أَنযেthat
- يَكُونُوا۟তারা হবেthey may be
- خَيْرًۭاউত্তমbetter
- مِّنْهُمْতাদের চেয়েthan them
- وَلَاআর নাand (let) not
- نِسَآءٌۭমহিলারাwomen
- مِّنমধ্য থেকে[of]
- نِّسَآءٍ(অন্য) মহিলাদের(other) women
- عَسَىٰٓহয়তোperhaps
- أَنযেthat
- يَكُنَّতারা হবেthey may be
- خَيْرًۭاউত্তমbetter
- مِّنْهُنَّ ۖতাদের চেয়েthan them
- وَلَاএবং নাAnd (do) not
- تَلْمِزُوٓا۟তোমরা দোষারোপ করোinsult
- أَنفُسَكُمْতোমাদের নিজেদেরকেyourselves
- وَلَاএবং নাand (do) not
- تَنَابَزُوا۟তোমরা ডেকো পরস্পরেcall each other
- بِٱلْأَلْقَـٰبِ ۖ(মন্দ) উপনামেby nicknames
- بِئْسَঅত্যন্ত খারাপ ব্যাপারWretched is
- ٱلِٱسْمُনামযুক্ত হওয়াthe name
- ٱلْفُسُوقُঅন্যায় (কাজে)(of) disobedience
- بَعْدَপরেafter
- ٱلْإِيمَـٰنِ ۚঈমান (গ্রহণের)the faith
- وَمَنএবং যেAnd whoever
- لَّمْনা(does) not
- يَتُبْবিরত থাকেrepent
- فَأُو۟لَـٰٓئِكَতবে ঐসব লোকthen those
- هُمُতারাইthey
- ٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘঙ্কারী(are) the wrongdoers
অনুবাদ
হে মু’মিনগণ! কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন মহিলা অপর কোন মহিলাকেও যেন উপহাস না করে; কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করনা এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকনা; ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরণের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই যালিম।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
মুমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে। কেননা, সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কেননা, সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গোনাহ। যারা এহেন কাজ থেকে তওবা না করে তারাই যালেম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! না পুরুষ পুরুষদেরকে বিদ্রূপ করবে; এটা বিচিত্র নয় যে, তারা ওই বিদ্রূপকারীদের চেয়ে উত্তম হবে; এবং না নারীগণ নারীদেরকে (বিদ্রূপ করবে); এটাও বিচিত্র নয় যে, তারা এই বিদ্রূপকারীনীদের অপেক্ষা উত্তম হবে। এবং তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না আর একে অপরের মন্দ নাম রেখো না। কতই মন্দ নাম- মুসলমান হয়ে ‘ফাসিক্ব’ বলানো! এবং যারা তাওবা করে না, তবে তারাই যালিম।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, let not a people ridicule [another] people; perhaps they may be better than them; nor let women ridicule [other] women; perhaps they may be better than them. And do not insult one another and do not call each other by [offensive] nicknames. Wretched is the name [i.e., mention] of disobedience after [one's] faith. And whoever does not repent - then it is those who are the wrongdoers.
Saheeh International