শব্দে শব্দে কুরআন › সূরা আল-হুজুরাত › আয়াত ১৪
সূরা আল-হুজুরাত, আয়াত ১৪ (৪৯:১৪) - শব্দে শব্দে অর্থ
۞ قَالَتِ ٱلْأَعْرَابُ ءَامَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا۟ وَلَـٰكِن قُولُوٓا۟ أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ ٱلْإِيمَـٰنُ فِى قُلُوبِكُمْ ۖ وَإِن تُطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَـٰلِكُمْ شَيْـًٔا ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
শব্দে শব্দে অর্থ
- قَالَتِবলেSay
- ٱلْأَعْرَابُমরুবাসীরাthe Bedouins
- ءَامَنَّا ۖ"আমরা ঈমান এনেছি"We believe
- قُلবলোSay
- لَّمْনিNot
- تُؤْمِنُوا۟তোমরা ঈমান আনোyou believe
- وَلَـٰكِنবরংbut
- قُولُوٓا۟তোমরা বলোsay
- أَسْلَمْنَا"আমরা বশ্যতা স্বীকার করেছি"We have submitted
- وَلَمَّاএবং এখনও নাand has not yet
- يَدْخُلِপ্রবেশ করেছেentered
- ٱلْإِيمَـٰنُঈমানthe faith
- فِىমধ্যেin
- قُلُوبِكُمْ ۖতোমাদের অন্তরসমূহেরyour hearts
- وَإِنএবং যদিBut if
- تُطِيعُوا۟তোমরা আনুগত্য করোyou obey
- ٱللَّهَআল্লাহরAllah
- وَرَسُولَهُۥও তাঁর রাসুলেরand His Messenger
- لَاনাnot
- يَلِتْكُمতোমাদের কম করবেন (প্রতিফল দানে)He will deprive you
- مِّنْথেকেof
- أَعْمَـٰلِكُمْতোমাদের কর্মসমূহেরyour deeds
- شَيْـًٔا ۚকিছুমাত্রanything
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- غَفُورٌۭক্ষমাশীল(is) Oft-Forgiving
- رَّحِيمٌপরম দয়ালুMost Merciful
অনুবাদ
আরাব মরুবাসীরা বলেঃ আমরা ঈমান আনলাম। তুমি বলঃ তোমরা ঈমান আননি, বরং তোমরা বলঃ আমরা আত্মসমর্পন করেছি; কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। যদি তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর তাহলে তোমাদের কর্মফল সামান্য পরিমানও কম করা হবেনা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
মরুবাসীরা বলেঃ আমরা বিশ্বাস স্থাপন করেছি। বলুনঃ তোমরা বিশ্বাস স্থাপন করনি; বরং বল, আমরা বশ্যতা স্বীকার করেছি। এখনও তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি। যদি তোমরা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর, তবে তোমাদের কর্ম বিন্দুমাত্রও নিস্ফল করা হবে না। নিশ্চয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
মরুবাসীরা বললো, ‘আমরা ঈমান এনেছি’। (হে হাবীব!) আপনি বলুন, ‘তোমরা ঈমান তো আনো নি। হাঁ, এমনই বলো, ‘আমরা অনুগত হয়েছি’। এবং এখন ঈমান তোমাদের অন্তরগুলোতে কোথায় প্রবেশ করেছে? এবং যদি তোমরা আল্লাহ্ ও তার রসূলের আনুগত্য করো, তবে তোমাদের কোন কর্মেরই কোন অংশ তোমাদেরকে কম দেবেন না, নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
The bedouins say, "We have believed." Say, "You have not [yet] believed; but say [instead], 'We have submitted,' for faith has not yet entered your hearts. And if you obey Allāh and His Messenger, He will not deprive you from your deeds of anything. Indeed, Allāh is Forgiving and Merciful."
Saheeh International