শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ১৬

সূরা আল-মায়িদাহ, আয়াত ১৬ (৫:১৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১১০

يَهْدِى بِهِ ٱللَّهُ مَنِ ٱتَّبَعَ رِضْوَٰنَهُۥ سُبُلَ ٱلسَّلَـٰمِ وَيُخْرِجُهُم مِّنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِهِۦ وَيَهْدِيهِمْ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তা দ্বারা আল্লাহ এরূপ লোকদেরকে শান্তির পন্থাসমূহ বলে দেন যারা তাঁর সন্তুষ্টি অম্বেষণ করে এবং তিনি তাদেরকে নিজ তাওফীকে (ও করুণায়) কুফরীর অন্ধকার থেকে বের করে (ঈমানের) আলোর দিকে আনয়ন করেন এবং তাদেরকে সরল (সঠিক) পথে প্রতিষ্ঠিত রাখেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এর দ্বারা আল্লাহ যারা তাঁর সন্তুষ্টি কামনা করে, তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আল্লাহ্‌ তা দ্বারা সরল পথ প্রদর্শন করেন তাকেই, যে আল্লাহ্‌র সন্তুষ্টি মোতাবেক চলে, নিরাপত্তার পথে এবং তাদেরকে অন্ধকাররাশি থেকে (বের করে) আলোর দিকে নিয়ে যান স্বীয় নির্দেশে; এবং তাদেরকে সোজা পথ দেখান।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

By which Allāh guides those who pursue His pleasure to the ways of peace and brings them out from darknesses into the light, by His permission, and guides them to a straight path.

Saheeh International