শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ১৮
সূরা আল-মায়িদাহ, আয়াত ১৮ (৫:১৮) - শব্দে শব্দে অর্থ
وَقَالَتِ ٱلْيَهُودُ وَٱلنَّصَـٰرَىٰ نَحْنُ أَبْنَـٰٓؤُا۟ ٱللَّهِ وَأَحِبَّـٰٓؤُهُۥ ۚ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم ۖ بَلْ أَنتُم بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ۚ يَغْفِرُ لِمَن يَشَآءُ وَيُعَذِّبُ مَن يَشَآءُ ۚ وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ
শব্দে শব্দে অর্থ
- وَقَالَتِএবং বলেAnd said
- ٱلْيَهُودُইয়াহুদীরাthe Jews
- وَٱلنَّصَـٰرَىٰও খ্রিষ্টানরাand the Christians
- نَحْنُআমরাWe (are)
- أَبْنَـٰٓؤُا۟সন্তানগণ(the) children
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- وَأَحِبَّـٰٓؤُهُۥ ۚও প্রিয় পাত্র তাঁরand His beloved
- قُلْবলোSay
- فَلِمَতবে কেন (আল্লাহ)Then why
- يُعَذِّبُكُمশাস্তি দিবেন তোমাদের(does He) punish you
- بِذُنُوبِكُم ۖপাপগুলোর কারণে তোমাদেরfor your sins
- بَلْবরংNay
- أَنتُمতোমরাওyou (are)
- بَشَرٌۭমানুষhuman beings
- مِّمَّنْঅন্তর্ভুক্ত তাদের যাদেরfrom among (those)
- خَلَقَ ۚতিনি সৃষ্টি করেছেনHe created
- يَغْفِرُক্ষমা করেনHe forgives
- لِمَنযাকে[for] whom
- يَشَآءُতিনি ইচ্ছে করেনHe wills
- وَيُعَذِّبُও তিনি শাস্তি দেনand punishes
- مَنযাকেwhom
- يَشَآءُ ۚতিনি ইচ্ছে করেনHe wills
- وَلِلَّهِএবং জন্যে আল্লাহরAnd for Allah
- مُلْكُসার্বভৌমত্ব(is the) dominion
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহের(of) the heavens
- وَٱلْأَرْضِও পৃথিবীরand the earth
- وَمَاএবং যাand whatever
- بَيْنَهُمَا ۖউভয়ের মাঝে (আছে)(is) between them
- وَإِلَيْهِএবং দিকে তাঁরইand to Him
- ٱلْمَصِيرُপ্রত্যাবর্তন হয় (সব কিছুরই)(is) the final return
অনুবাদ
ইয়াহুদী ও নাসারাহ্ বলেঃ আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়পাত্র। তুমি তাদের বলে দাও, আচ্ছা তাহলে তিনি তোমাদেরকে তোমাদের পাপের দরুণ কেন শাস্তি প্রদান করবেন? বরং তোমরাও অন্যান্য সৃষ্টির ন্যায় সাধারণ মানুষ মাত্র, তিনি যাকে ইচ্ছা মার্জনা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন, আর আল্লাহর কর্তৃত্ব রয়েছে আকাশসমূহে ও যমীনে এবং এতদুভয়ের মধ্যস্থিত সবকিছুতেও; আর সবাইকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
ইহুদী ও খ্রীষ্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়জন। আপনি বলুন, তবে তিনি তোমাদেরকে পাপের বিনিময়ে কেন শাস্তি দান করবেন? বরং তোমারও অন্যান্য সৃষ্ট মানবের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। নভোমন্ডল, ভুমন্ডল ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে, তাতে আল্লাহরই আধিপত্য রয়েছে এবং তাঁর দিকেই প্রত্যাবর্তন করতে হবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ইহুদী ও খৃষ্টানগণ বলেছে, ‘আমরা আল্লাহ্র পুত্র এবং তার প্রিয়’। আপনি বলে দিন, ‘অতঃপর তিনি তোমাদেরকে কেন তোমাদের পাপগুলোর উপর শাস্তি দেন? বরং তোমরা মানুষ, তার সৃষ্টি কূল থেকে। যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন আর আল্লাহ্রই রাজত্ব আসমানসমূহের ও যমীনের এবং এ দু’টির মাঝখানের (সবকিছুর)। আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
But the Jews and the Christians say, "We are the children of Allāh and His beloved." Say, "Then why does He punish you for your sins?" Rather, you are human beings from among those He has created. He forgives whom He wills, and He punishes whom He wills. And to Allāh belongs the dominion of the heavens and the earth and whatever is between them, and to Him is the [final] destination.
Saheeh International