শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ২
সূরা আল-মায়িদাহ, আয়াত ২ (৫:২) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحِلُّوا۟ شَعَـٰٓئِرَ ٱللَّهِ وَلَا ٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَلَا ٱلْهَدْىَ وَلَا ٱلْقَلَـٰٓئِدَ وَلَآ ءَآمِّينَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ يَبْتَغُونَ فَضْلًا مِّن رَّبِّهِمْ وَرِضْوَٰنًا ۚ وَإِذَا حَلَلْتُمْ فَٱصْطَادُوا۟ ۚ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَـَٔانُ قَوْمٍ أَن صَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ أَن تَعْتَدُوا۟ ۘ وَتَعَاوَنُوا۟ عَلَى ٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا۟ عَلَى ٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاহেO
- ٱلَّذِينَযারাyou (who)
- ءَامَنُوا۟ঈমান এনেছোbelieve
- لَاনা(Do) not
- تُحِلُّوا۟তোমরা বৈধ মনে করোviolate
- شَعَـٰٓئِرَনিদর্শনসমূহকে(the) rites
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- وَلَاএবং না (বৈধ করো)and not
- ٱلشَّهْرَমাসকেthe month
- ٱلْحَرَامَপবিত্রthe sacred
- وَلَاএবং না (হাত লাগাবে)and not
- ٱلْهَدْىَকুরবানির জন্যে কাবায় পাঠানো পশুকেthe sacrificial animals
- وَلَاএবং নাand not
- ٱلْقَلَـٰٓئِدَগলায় চিহ্নবিশিষ্ট পশুগুলোকেthe garlanded
- وَلَآএবং না (কষ্ট দিও)and not
- ءَآمِّينَযাত্রীদেরকে(those) coming
- ٱلْبَيْتَ(অভিমুখী) ঘরের(to) the House
- ٱلْحَرَامَপবিত্রthe Sacred
- يَبْتَغُونَসন্ধান করছে তারাseeking
- فَضْلًۭاঅনুগ্রহBounty
- مِّنপক্ষ থেকেof
- رَّبِّهِمْরবের তাদেরtheir Lord
- وَرِضْوَٰنًۭا ۚও সন্তুষ্টিand good pleasure
- وَإِذَاএবং যখনAnd when
- حَلَلْتُمْইহরাম মুক্ত হবে তোমরাyou come out of Ihram
- فَٱصْطَادُوا۟ ۚতখন তোমরা শিকার করতে পারোthen (you may) hunt
- وَلَاএবং না (যেন)And let not
- يَجْرِمَنَّكُمْপ্ররোচিত করে তোমাদেরকেincite you
- شَنَـَٔانُবিদ্বেষ(the) hatred
- قَوْمٍকোনো সম্প্রদায়ের(for) a people
- أَن(এ কারণে) যেas
- صَدُّوكُمْতারা বাধা দেয় তোমাদেরthey stopped you
- عَنِহতেfrom
- ٱلْمَسْجِدِমসজীদেAl-Masjid
- ٱلْحَرَامِহারামAl-Haraam
- أَن(এতদূর) যেthat
- تَعْتَدُوا۟ ۘতোমরা সীমালংঘন করে বসোyou commit transgression
- وَتَعَاوَنُوا۟এবং তোমরা সহযোগিতা করবেAnd help one another
- عَلَىব্যাপারেin
- ٱلْبِرِّসৎকর্মের[the] righteousness
- وَٱلتَّقْوَىٰ ۖও তাকওয়ারand [the] piety
- وَلَاকিন্তু নাbut (do) not
- تَعَاوَنُوا۟তোমরা সহযোগিতা করবেhelp one another
- عَلَىব্যাপারেin
- ٱلْإِثْمِপাপের[the] sin
- وَٱلْعُدْوَٰنِ ۚও সীমালংঘনেরand [the] transgression
- وَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোAnd fear
- ٱللَّهَ ۖআল্লাহকেAllah
- إِنَّনিশ্চয়ইindeed
- ٱللَّهَআল্লাহAllah
- شَدِيدُকঠোর(is) severe
- ٱلْعِقَابِশাস্তিদানে(in) [the] punishment
অনুবাদ
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিদর্শনাবলী, নিষিদ্ধ মাসগুলি, কুরবানীর পশুগুলির গলায় ব্যবহৃত চিহ্নগুলি এবং যারা তাদের রবের সন্তুষ্টি ও অনুগ্রহ পাবার জন্য সম্মানিত ঘরে যাবার ইচ্ছা করে তাদের অবমাননা করা বৈধ মনে করনা। আর তোমরা যখন ইহরাম থেকে মুক্ত হও তখন শিকার কর। যারা তোমাদেরকে পবিত্র মাসজিদে যেতে বাঁধা দিয়েছে সেই সম্প্রদায়ের দুশমনি যেন তোমাদেরকে সীমা ছাড়িয়ে যেতে উৎসাহিত না করে। সৎ কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য কর। তবে পাপ ও শক্রতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করনা। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে মুমিনগণ! হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহ এবং সম্মানিত মাসসমূহকে এবং হরমে কুরবানীর জন্যে নির্দিষ্ট জন্তুকে এবং ঐসব জন্তুকে, যাদের গলায় কন্ঠাভরণ রয়েছে এবং ঐসব লোককে যারা সম্মানিত গৃহ অভিমুখে যাচ্ছে, যারা স্বীয় পালনকর্তার অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। যখন তোমরা এহরাম থেকে বের হয়ে আস, তখন শিকার কর। যারা পবিত্র মসজিদ থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল, সেই সম্প্রদায়ের শুত্রুতা যেন তোমাদেরকে সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! হালাল সাব্যস্ত করো না আল্লাহ্র নিদর্শনগুলোকে, না সম্মানিত মাসকে, না হেরমের প্রতি প্রেরিত ক্বোরবানীর পশুকে, না এমন সব পশুকেও, যেগুলোর গলায় চিহ্নসমূহ ঝুলানো হয়েছে এবং না সে সব লোকের সম্পদ ও মান-ইজ্জতকে, যারা সম্মানিত ঘরের উদ্দেশ্যে এসেছে, স্বীয় রবের দয়া ও তার সন্তুষ্টি লাভ করতে চায়। আর যখন তোমরা ইহ্রাম মুক্ত হবে তখন শিকার করতে পারো। আর তোমাদেরকে কোন গোত্রের এ শত্রুতা যে, ‘তোমাদেরকে তারা মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিলো’ যেন সীমালংঘনে প্ররোচিত না করে এবং সৎ ও খোদাভীরুতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো আর পাপ ও সীমালংঘণ একে অন্যের সাহায্য করো না এবং আল্লাহ্কে ভয় করতে থাকো নিশ্চয় আল্লাহ্র শাস্তি কঠোর।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, do not violate the rites of Allāh or [the sanctity of] the sacred month or [neglect the marking of] the sacrificial animals and garlanding [them] or [violate the safety of] those coming to the Sacred House seeking bounty from their Lord and [His] approval. But when you come out of iḥrām, then [you may] hunt. And do not let the hatred of a people for having obstructed you from al-Masjid al-Ḥarām lead you to transgress. And cooperate in righteousness and piety, but do not cooperate in sin and aggression. And fear Allāh; indeed, Allāh is severe in penalty.
Saheeh International