শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৩
সূরা আল-মায়িদাহ, আয়াত ৩ (৫:৩) - শব্দে শব্দে অর্থ
حُرِّمَتْ عَلَيْكُمُ ٱلْمَيْتَةُ وَٱلدَّمُ وَلَحْمُ ٱلْخِنزِيرِ وَمَآ أُهِلَّ لِغَيْرِ ٱللَّهِ بِهِۦ وَٱلْمُنْخَنِقَةُ وَٱلْمَوْقُوذَةُ وَٱلْمُتَرَدِّيَةُ وَٱلنَّطِيحَةُ وَمَآ أَكَلَ ٱلسَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى ٱلنُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا۟ بِٱلْأَزْلَـٰمِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ ٱلْيَوْمَ يَئِسَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِ ۚ ٱلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِى وَرَضِيتُ لَكُمُ ٱلْإِسْلَـٰمَ دِينًا ۚ فَمَنِ ٱضْطُرَّ فِى مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
শব্দে শব্দে অর্থ
- حُرِّمَتْঅবৈধ করা হয়েছেAre made unlawful
- عَلَيْكُمُউপর তোমাদেরon you
- ٱلْمَيْتَةُমৃত (পশু পাখী)the dead animals
- وَٱلدَّمُও (প্রবাহিত) রক্তand the blood
- وَلَحْمُও গোশতand flesh
- ٱلْخِنزِيرِশুকরের(of) the swine
- وَمَآও যাand what
- أُهِلَّজবাই করা হয়েছেhas been dedicated
- لِغَيْرِ(জন্যে নয়) ছাড়াto other than
- ٱللَّهِআল্লাহর (নামে)Allah
- بِهِۦতা[on it]
- وَٱلْمُنْخَنِقَةُও শ্বাসরোধে মৃত জন্তুand that which is strangled (to death)
- وَٱلْمَوْقُوذَةُও আঘাতে মৃত জন্তুand that which is hit fatally
- وَٱلْمُتَرَدِّيَةُও উপর থেকে পড়ে মৃত জন্তুand that which has a fatal fall
- وَٱلنَّطِيحَةُও শিঙের আঘাতে মৃত (পশু)and that which is gored by horns
- وَمَآও যাকেand that which
- أَكَلَখেয়েছেate (it)
- ٱلسَّبُعُহিংস্র পশুতেthe wild animal
- إِلَّاএ ছাড়াexcept
- مَاযাwhat
- ذَكَّيْتُمْতোমরা (জবাই করে) পবিত্র করেছোyou slaughtered
- وَمَاএবং (হারাম) যাand what
- ذُبِحَবলি দেয়া হয়েছেis sacrificed
- عَلَىউপরon
- ٱلنُّصُبِপূজার বেদীসমূহেরthe stone altars
- وَأَنএবং (এও হারাম) যেand that
- تَسْتَقْسِمُوا۟তোমরা ভাগ্য নির্ণয় করোyou seek division
- بِٱلْأَزْلَـٰمِ ۚদিয়ে জুয়ার তীরগুলোby divining arrows
- ذَٰلِكُمْএসবthat
- فِسْقٌ ۗপাপকাজ (কাজ)(is) grave disobedience
- ٱلْيَوْمَআজThis day
- يَئِسَনিরাশ হয়েছে(have) despaired
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوا۟অবিশ্বাস করেছেdisbelieved
- مِنহতেof
- دِينِكُمْদীন তোমাদেরyour religion
- فَلَاঅতএব নাso (do) not
- تَخْشَوْهُمْতোমরা ভয় কর তাদেরকেfear them
- وَٱخْشَوْنِ ۚএবং তোমরা ভয় কর আমাকেbut fear Me
- ٱلْيَوْمَআজThis day
- أَكْمَلْتُআমি পূর্ণ করলামI have perfected
- لَكُمْজন্যে তোমাদেরfor you
- دِينَكُمْদীনকে তোমাদেরyour religion
- وَأَتْمَمْتُও আমি সম্পূর্ণ করলামand I have completed
- عَلَيْكُمْউপর তোমাদেরupon you
- نِعْمَتِىআমার অনুগ্রহMy Favor
- وَرَضِيتُও আমি পছন্দ করলামand I have approved
- لَكُمُজন্যে তোমাদেরfor you
- ٱلْإِسْلَـٰمَইসলামকে[the] Islam
- دِينًۭا ۚদীন (হিসেবে)(as) a religion
- فَمَنِঅত:পর যেBut whoever
- ٱضْطُرَّবাধ্য হয় (খেতে)(is) forced
- فِىকারণেby
- مَخْمَصَةٍক্ষুধারhunger
- غَيْرَনয়(and) not
- مُتَجَانِفٍۢইচ্ছাকৃত ঝুঁকেinclining
- لِّإِثْمٍۢ ۙপ্রতি পাপেরto sin
- فَإِنَّতবে নিশ্চয়ইthen indeed
- ٱللَّهَআল্লাহ (তার উপর)Allah
- غَفُورٌۭক্ষমাশীল(is) Oft-Forgiving
- رَّحِيمٌۭপরম দয়ালুMost Merciful
অনুবাদ
তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গীকৃত পশু, কন্ঠরোধে মারা পশু, আঘাত লেগে মরে যাওয়া পশু, পতনের ফলে মৃত পশু, শৃংগাঘাতে মৃত পশু এবং হিংস্র জন্তুতে খাওয়া পশু হারাম করা হয়েছে; তবে যা তোমরা যবাহ দ্বারা পবিত্র করেছ তা হালাল। আর যে সমস্ত পশুকে পূজার বেদীর উপর বলি দেয়া হয়েছে তা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য হারাম করা হয়েছে। এসব কাজ পাপ। আজ কাফিরেরা তোমাদের দীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করনা; শুধু আমাকেই ভয় কর। আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দীন হিসাবে মনোনীত করলাম। তবে কেহ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় আহার করতে বাধ্য হলে সেগুলি খাওয়া তার জন্য হারাম হবেনা। কারণ নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়, যা কন্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যা, যা শিং এর আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, কিন্তু যাকে তোমরা যবেহ করেছ। যে জন্তু যজ্ঞবেদীতে যবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক শর দ্বারা বন্টন করা হয়। এসব গোনাহর কাজ। আজ কাফেররা তোমাদের দ্বীন থেকে নিরাশ হয়ে গেছে। অতএব তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম। অতএব যে ব্যাক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে; কিন্তু কোন গোনাহর প্রতি প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
তোমাদের উপর হারাম করা হয়েছে মড়া, রক্ত, শূকরের মাংস, ওই পশু যা যবেহ করার সময় আল্লাহ্ ব্যতীত অন্য কারো নাম উচ্চারন করা হয়েছে, ওই জন্তু যা শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়েছে, ওই পশু যাকে ধারাল নয় এমন বস্তু দিয়ে মেরে ফেলা হয়েছে, যা উপর থেকে পড়ে মারা গেছে, যে পশুকে অন্য পশু শিং দ্বারা আঘাত করে হত্যা করেছে, যেটাকে অন্য কোন হিংস্র পশু খেয়ে ফেলেছে, তবে যেগুলোকে তোমরা যবেহ্ করে নিয়েছো তা’ ব্যতীত, যা মূর্তি পূজার বেদীর উপর বলি দেয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা ভাগ নির্ণয় করা। এটা পাপ কাজ। আজ কাফিরগণ তোমাদের দ্বীন থেকে হতাশ হয়ে গেছে; সুতরাং তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন মনোনীত করলাম। সুতরাং যে ব্যক্তি ক্ষুধা পিপাসার তীব্রতায় বাধ্য হয়, এভাবে যে, পাপের দিকে ধাবিত হয় না, তবে নিশ্চয় আল্লাহ্ ক্ষমাশীল, পরম দয়ালু।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Prohibited to you are dead animals, blood, the flesh of swine, and that which has been dedicated to other than Allāh, and [those animals] killed by strangling or by a violent blow or by a head-long fall or by the goring of horns, and those from which a wild animal has eaten, except what you [are able to] slaughter [before its death], and those which are sacrificed on stone altars, and [prohibited is] that you seek decision through divining arrows. That is grave disobedience. This day those who disbelieve have despaired of [defeating] your religion; so fear them not, but fear Me. This day I have perfected for you your religion and completed My favor upon you and have approved for you Islām as religion. But whoever is forced by severe hunger with no inclination to sin - then indeed, Allāh is Forgiving and Merciful.
Saheeh International