শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ২৪

সূরা আল-মায়িদাহ, আয়াত ২৪ (৫:২৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১১২

قَالُوا۟ يَـٰمُوسَىٰٓ إِنَّا لَن نَّدْخُلَهَآ أَبَدًا مَّا دَامُوا۟ فِيهَا ۖ فَٱذْهَبْ أَنتَ وَرَبُّكَ فَقَـٰتِلَآ إِنَّا هَـٰهُنَا قَـٰعِدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা বললঃ হে মূসা! নিশ্চয়ই আমরা কখনও সেখানে পা রাখবনা যে পর্যন্ত তারা সেখানে বিদ্যমান থাকে। অতএব আপনি ও আপনার রাব্ব (আল্লাহ) চলে যান এবং উভয়ে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা বললঃ হে মূসা, আমরা জীবনেও কখনো সেখানে যাব না, যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব, আপনি ও আপনার পালনকর্তাই যান এবং উভয়ে যুদ্ধ করে নিন। আমরা তো এখানেই বসলাম।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা বললো, ‘হে মূসা! আমরা তো সেখানে কখনো যাবো না যতক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবে। সুতরাং আপনি যান এবং আপনার রব। আপনারা উভয়েই যুদ্ধ করুন। আমরা এখানেই বসে থাকবো।’

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They said, "O Moses, indeed we will not enter it, ever, as long as they are within it; so go, you and your Lord, and fight. Indeed, we are remaining right here."

Saheeh International