শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ২৭

সূরা আল-মায়িদাহ, আয়াত ২৭ (৫:২৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১১২

۞ وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱبْنَىْ ءَادَمَ بِٱلْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ ٱلْـَٔاخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلْمُتَّقِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি তাদেরকে (আহলে কিতাবদেরকে) আদমের পুত্রদ্বয়ের (হাবীল ও কাবীলের) ঘটনা সঠিকভাবে পাঠ করে শুনিয়ে দাও; যখন তারা উভয়েই এক একটি কুরবানী উপস্থিত করল এবং তন্মধ্য হতে একজনের (হাবীলের) কুরবানী কবূল হল এবং অপরজনের কবূল হলনা। অপরজন বলতে লাগলঃ আমি তোমাকে নিশ্চয়ই হত্যা করব; প্রথমজন বললঃ আল্লাহ আল্লাহভীরুদের ‘আমলই কবূল করে থাকেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শুনান। যখন তারা ভয়েই কিছু উৎসর্গ নিবেদন করেছিল, তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি। সে বললঃ আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বললঃ আল্লাহ ধর্মভীরুদের পক্ষ থেকেই তো গ্রহণ করেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তাদেরকে পড়ে শুনান, আদমের দু’পুত্রের সত্য সংবাদ; যখন তারা উভয়ে এক একটা ক্বোরবানী পেশ করলো; তখন একজনের (ক্বোরবানী) কবূল হলো এবং অন্য জনের কবূল হলো না। সে বললো, ‘শপথ রইলো, আমি তোমাকে হত্যা করবো।’ (অপরজন) বললো, ‘আল্লাহ্‌ তাদের থেকেই কবূল করেন, যাদের মধ্যে (আল্লাহ্‌র) ভয় আছে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And recite to them the story of Adam's two sons, in truth, when they both made an offering [to Allāh], and it was accepted from one of them but was not accepted from the other. Said [the latter], "I will surely kill you." Said [the former], "Indeed, Allāh only accepts from the righteous [who fear Him].

Saheeh International