শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ২৯

সূরা আল-মায়িদাহ, আয়াত ২৯ (৫:২৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১১২

إِنِّىٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثْمِى وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَـٰبِ ٱلنَّارِ ۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُا۟ ٱلظَّـٰلِمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আমি চাই যে, (আমার দ্বারা কোন পাপ না হোক) তুমি আমার পাপ এবং তোমার পাপ সমস্তই নিজের মাথায় তুলে নাও; অনন্তর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অত্যাচারীদের শাস্তি এরূপই হয়ে থাকে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমি চাই যে, আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও। অতঃপর তুমি দোযখীদের অন্তর্ভূক্ত হয়ে যাও। এটাই অত্যাচারীদের শাস্তি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আমি তো এটা চাই যে, আমার ও তোমার পাপ উভয়টারই ভার তুমি বহন করবে। সুতরাং তুমি দোযখবাসী হয়ে যাবে এবং অন্যায়কারীদের এটাই সাজা।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Indeed, I want you to obtain [thereby] my sin and your sin so you will be among the companions of the Fire. And that is the recompense of wrongdoers."

Saheeh International