শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৪
সূরা আল-মায়িদাহ, আয়াত ৪ (৫:৪) - শব্দে শব্দে অর্থ
يَسْـَٔلُونَكَ مَاذَآ أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ ٱلطَّيِّبَـٰتُ ۙ وَمَا عَلَّمْتُم مِّنَ ٱلْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ ٱللَّهُ ۖ فَكُلُوا۟ مِمَّآ أَمْسَكْنَ عَلَيْكُمْ وَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهِ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ
শব্দে শব্দে অর্থ
- يَسْـَٔلُونَكَতোমাকে তারা প্রশ্ন করেThey ask you
- مَاذَآকিwhat
- أُحِلَّবৈধ করা হয়েছে(is) made lawful
- لَهُمْ ۖজন্যে তাদেরfor them
- قُلْবলোSay
- أُحِلَّবৈধ করা হয়েছেAre made lawful
- لَكُمُজন্যে তোমাদেরfor you
- ٱلطَّيِّبَـٰتُ ۙপবিত্র জিনিসগুলোthe good things
- وَمَاএবং যাদেরand what
- عَلَّمْتُم(শিকার) শিক্ষা দিয়েছো তোমরাyou have taught
- مِّنَমধ্য হতেof
- ٱلْجَوَارِحِশিকারি পশুপাখিদের(your) hunting animals
- مُكَلِّبِينَশিকারের প্রশিক্ষণদাতা হিসেবেones who train animals to hunt
- تُعَلِّمُونَهُنَّতোমরা শিখিয়ে থাকো তাদেরyou teach them
- مِمَّاতা হতে যাof what
- عَلَّمَكُمُশিখিয়েছেন তোমাদেরhas taught you
- ٱللَّهُ ۖআল্লাহAllah
- فَكُلُوا۟অতএব তোমরা খাওSo eat
- مِمَّآ(তা) থেকে যাof what
- أَمْسَكْنَতারা ধরে আনবেthey catch
- عَلَيْكُمْজন্যে তোমাদেরfor you
- وَٱذْكُرُوا۟এবং (ছাড়ার সময়)স্মরণ করবেbut mention
- ٱسْمَনাম(the) name
- ٱللَّهِআল্লাহর(of) Allah
- عَلَيْهِ ۖউপর তারon it
- وَٱتَّقُوا۟এবং তোমরা ভয় করোand fear
- ٱللَّهَ ۚআল্লাহকেAllah
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- سَرِيعُদ্রুতis swift
- ٱلْحِسَابِহিসাব (গ্রহণে)(in taking) account
অনুবাদ
তারা তোমাকে জিজ্ঞেস করে - তাদের জন্য কি কি হালাল করা হয়েছে? তুমি বলঃ পবিত্র জিনিসগুলি তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহর নির্দেশিত নিয়মানুযায়ী তোমরা যে সমস্ত পশু-পক্ষীকে শিকার করা শিক্ষা দিয়েছ; তারা যা শিকার করে আনে তা তোমরা খাও এবং ওগুলিকে শিকারের জন্য পাঠানোর সময় আল্লাহর নাম স্মরণ কর। তোমরা আল্লাহকে ভয় কর, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তৎপর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা আপনাকে জিজ্ঞেস করে যে, কি বস্তু তাদের জন্যে হালাল? বলে দিন, তোমাদের জন্যে পবিত্র বস্তুসমূহ হালাল করা হয়েছে। যেসব শিকারী জন্তুকে তোমরা প্রশিক্ষণ দান কর শিকারের প্রতি প্রেরণের জন্যে এবং ওদেরকে ঐ পদ্ধতিতে প্রশিক্ষণ দাও, যা আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন শিকারী জন্তু যে শিকারকে তোমাদের জন্যে ধরে রাখে, তা খাও এবং তার উপর আল্লাহর নাম উচ্চারণ কর। আল্লাহকে ভয় করতে থাক। নিশ্চয় আল্লাহ সত্ত্বর হিসাব গ্রহণকারী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে মাহ্বূব! আপনাকে জিজ্ঞাসা করছে যে, তাদের জন্য কী হালাল করা হয়েছে। আপনি বলে দিন, ‘তোমাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র বস্তুসমূহ; এবং যে শিকারী জন্তুকে তোমরা শিকার শিক্ষা দিয়েছো সেগুলোকে শিকারের দিকে ধাবিত করে, যে জ্ঞান তোমাদেরকে আল্লাহ্ শিক্ষা দিয়েছেন তা থেকে সেগুলোকে শিক্ষা দিয়ে। সুতরাং তোমরা আহার করো তা থেকেই যা সেগুলো মেরে তোমাদের জন্য রেখে দেয়, এবং সেটার উপর আল্লাহ্র নাম নাও আর আল্লাহ্কে ভয় করতে থাকো। নিশ্চয় হিসাব করতে আল্লাহ্র বেশি সময় লাগে না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
They ask you, [O Muḥammad], what has been made lawful for them. Say, "Lawful for you are [all] good foods and [game caught by] what you have trained of hunting animals which you train as Allāh has taught you. So eat of what they catch for you, and mention the name of Allāh upon it, and fear Allāh." Indeed, Allāh is swift in account.
Saheeh International