শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৩৯

সূরা আল-মায়িদাহ, আয়াত ৩৯ (৫:৩৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১১৪

فَمَن تَابَ مِنۢ بَعْدِ ظُلْمِهِۦ وَأَصْلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অনন্তর যে ব্যক্তি সীমা লংঘন করার পর (চুরি করার পর) তাওবাহ করে এবং ‘আমলকে সংশোধন করে, তাহলে আল্লাহ তার প্রতি (রাহমাতের) দৃষ্টি বর্ষণ করবেন, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর যে তওবা করে স্বীয় অত্যাচারের পর এবং সংশোধিত হয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সুতরাং যে ব্যক্তি যুল্‌ম করার পর তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে আল্লাহ্‌ আপন অনুগ্রহ সহকারে তার প্রতি ফিরে চান। নিঃসন্দেহে আল্লাহ্‌ ক্ষমাশিল, দয়ালু।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But whoever repents after his wrongdoing and reforms, indeed, Allāh will turn to him in forgiveness. Indeed, Allāh is Forgiving and Merciful.

Saheeh International