শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৪২
সূরা আল-মায়িদাহ, আয়াত ৪২ (৫:৪২) - শব্দে শব্দে অর্থ
سَمَّـٰعُونَ لِلْكَذِبِ أَكَّـٰلُونَ لِلسُّحْتِ ۚ فَإِن جَآءُوكَ فَٱحْكُم بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ ۖ وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْـًٔا ۖ وَإِنْ حَكَمْتَ فَٱحْكُم بَيْنَهُم بِٱلْقِسْطِ ۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُقْسِطِينَ
শব্দে শব্দে অর্থ
- سَمَّـٰعُونَতারা শুনতে বেশি আগ্রহীListeners
- لِلْكَذِبِপ্রতি মিথ্যারto [the] falsehood
- أَكَّـٰلُونَঅধিক ভক্ষণকারীdevourers
- لِلسُّحْتِ ۚজন্যে অবৈধ জিনিষেরof the forbidden
- فَإِنঅতএব যদিSo if
- جَآءُوكَতোমার কাছে আসেthey come to you
- فَٱحْكُمতবে বিচার করে দাওthen judge
- بَيْنَهُمْমাঝে তাদেরbetween them
- أَوْঅথবাor
- أَعْرِضْউপেক্ষা করোturn away
- عَنْهُمْ ۖথেকে তাদের (এটা তোমার ইচ্ছা)from them
- وَإِنএবং যদিAnd if
- تُعْرِضْতুমি উপেক্ষা করোyou turn away
- عَنْهُمْথেকে তাদেরfrom them
- فَلَنতবে কখনও নাthen never
- يَضُرُّوكَতারা তোমাকে ক্ষতি করতে পারবেwill they harm you
- شَيْـًۭٔا ۖকিছুমাত্র(in) anything
- وَإِنْআর যদিAnd if
- حَكَمْتَতুমি বিচার করোyou judge
- فَٱحْكُمতবে বিচার করোthen judge
- بَيْنَهُمমাঝে তাদেরbetween them
- بِٱلْقِسْطِ ۚসাথের ন্যায়েরwith [the] justice
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহAllah
- يُحِبُّভালবাসেনloves
- ٱلْمُقْسِطِينَন্যায়বিচারকারীদেরকেthe ones who are just
অনুবাদ
তারা মিথ্যা কথা শুনতে অভ্যস্ত, হারাম বস্তু খেতে অভ্যস্ত। অতএব তারা যদি তোমার কাছে আসে তাহলে তুমি তাদের মধ্যে মীমাংসা করে দাও, কিংবা তাদের ব্যাপারে নিলিপ্ত থাক, আর যদি তুমি তাদের থেকে নিলিপ্তই থাক তাহলে তাদের সাধ্য নেই যে, তোমার বিন্দুমাত্রও ক্ষতি করে। আর যদি তুমি বিচার-মীমাংসা কর তাহলে তাদের মধ্যে ন্যায়সঙ্গত বিচার করবে, নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকদেরকে ভালবাসেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এরা মিথ্যা বলার জন্যে গুপ্তচরবৃত্তি করে, হারাম ভক্ষণ করে। অতএব, তারা যদি আপনার কাছে আসে, তবে হয় তাদের মধ্যে ফয়সালা করে দিন, না হয় তাদের ব্যাপারে নির্লিপ্ত থাকুন। যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন, তবে তাদের সাধ্য নেই যে, আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে। যদি ফয়সালা করেন, তবেন্যায় ভাবে ফয়সালা করুন। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
(তারা) বড় মিথ্যা শ্রবণকারী, বড়ই হারামখোর। সুতরাং তারা যদি আপনার নিকট হাযির হয় তবে তাদের মধ্যে মীমাংসা করুন অথবা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। এবং যদি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন, তবে তারা আপনার কোন ক্ষতি করতে পারবে না। আর যদি তাদের মধ্যে মীমাংসা করেন তবে ন্যায়ের সাথে মীমাংসা করুন। নিশ্চয় ন্যায়বিচারককে আল্লাহ্ ভালবাসেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
[They are] avid listeners to falsehood, devourers of [what is] unlawful. So if they come to you, [O Muḥammad], judge between them or turn away from them. And if you turn away from them - never will they harm you at all. And if you judge, judge between them with justice. Indeed, Allāh loves those who act justly.
Saheeh International