শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৪৫
সূরা আল-মায়িদাহ, আয়াত ৪৫ (৫:৪৫) - শব্দে শব্দে অর্থ
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَآ أَنَّ ٱلنَّفْسَ بِٱلنَّفْسِ وَٱلْعَيْنَ بِٱلْعَيْنِ وَٱلْأَنفَ بِٱلْأَنفِ وَٱلْأُذُنَ بِٱلْأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٌ لَّهُۥ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ
শব্দে শব্দে অর্থ
- وَكَتَبْنَاএবং বিধান দিয়েছি আমরাAnd We ordained
- عَلَيْهِمْউপর তাদেরfor them
- فِيهَآমধ্যে তার (অর্থাৎ তাওরাতে)in it
- أَنَّযেthat
- ٱلنَّفْسَপ্রাণthe life
- بِٱلنَّفْسِবদলে প্রাণেরfor the life
- وَٱلْعَيْنَও চোখand the eye
- بِٱلْعَيْنِবদলে চোখেরfor the eye
- وَٱلْأَنفَও নাকand the nose
- بِٱلْأَنفِবদলে নাকেরfor the nose
- وَٱلْأُذُنَও কানand the ear
- بِٱلْأُذُنِবদলে কানেরfor the ear
- وَٱلسِّنَّও দাঁতand the tooth
- بِٱلسِّنِّবদলে দাঁতেরfor the tooth
- وَٱلْجُرُوحَও জখমগুলোরand (for) wounds
- قِصَاصٌۭ ۚ(কিসাস)অনুরূপ জখম(is) retribution
- فَمَنতবে যেBut whoever
- تَصَدَّقَক্ষমা করেgives charity
- بِهِۦদিয়ে তা (অর্থাৎ কিসাসের)with it
- فَهُوَতবে তাthen it is
- كَفَّارَةٌۭপাপ মোচনan expiation
- لَّهُۥ ۚজন্যে তারfor him
- وَمَنএবং যেAnd whoever
- لَّمْনা(does) not
- يَحْكُمবিচার করেjudge
- بِمَآদিয়ে তা(যা)by what
- أَنزَلَঅবতীর্ণ করেছেনhas revealed
- ٱللَّهُআল্লাহAllah
- فَأُو۟لَـٰٓئِكَতবে ঐসব লোকthen those
- هُمُতারাই[they]
- ٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারী(are) the wrongdoers
অনুবাদ
আর আমি তাদের প্রতি তাতে (তাওরাতে) এটা ফরয করেছিলাম যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং (তদ্রুপ অন্যান্য) যখমেরও বিনিময়ে যখম রয়েছে; কিন্তু যে ব্যক্তি তাকে ক্ষমা করে দেয়, তাহলে এটা তার জন্য (পাপের) কাফ্ফারা হয়ে যাবে; আর যে ব্যক্তি আল্লাহর অবতারিত বিধান অনুযায়ী ফাইসালা করেনা, তাহলেতো এমন ব্যক্তি পূর্ণ যালিম।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমি এ গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং যখম সমূহের বিনিময়ে সমান যখম। অতঃপর যে ক্ষমা করে, সে গোনাহ থেকে পাক হয়ে যায়। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আমি তাওরীতের মধ্যে তাদের উপর ওয়াজিব করেছি যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং যখমসমূহের বদলে অনুরূপ বদলা। অতঃপর যে ব্যক্তি স্বেচ্ছায় আত্নসমর্পণের মাধ্যমে ‘ক্বিসাস’ গ্রহণ করে তবে তা তার গুনাহ মোচন করে দেবে; এবং যেসব লোক আল্লাহ্র অবতীর্ণ বিধান অনুযায়ী নির্দেশ দেয় না, তবে তারা যালিম।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And We ordained for them therein a life for a life, an eye for an eye, a nose for a nose, an ear for an ear, a tooth for a tooth, and for wounds is legal retribution. But whoever gives [up his right as] charity, it is an expiation for him. And whoever does not judge by what Allāh has revealed - then it is those who are the wrongdoers [i.e., the unjust].
Saheeh International