শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৫৩
সূরা আল-মায়িদাহ, আয়াত ৫৩ (৫:৫৩) - শব্দে শব্দে অর্থ
وَيَقُولُ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَهَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَـٰنِهِمْ ۙ إِنَّهُمْ لَمَعَكُمْ ۚ حَبِطَتْ أَعْمَـٰلُهُمْ فَأَصْبَحُوا۟ خَـٰسِرِينَ
শব্দে শব্দে অর্থ
- وَيَقُولُএবং তারা বলবেAnd will say
- ٱلَّذِينَযারাthose who
- ءَامَنُوٓا۟ঈমান এনেছেbelieve
- أَهَـٰٓؤُلَآءِকি এইসব লোকেরাAre these
- ٱلَّذِينَ(তারাই) যারাthose who
- أَقْسَمُوا۟শপথ করেছিলো (বিশ্বাস করাতো)swore
- بِٱللَّهِনামে আল্লাহরby Allah
- جَهْدَদৃঢ়ভাবেstrongest
- أَيْمَـٰنِهِمْ ۙশপথগুলোকে তাদের(of) their oaths
- إِنَّهُمْনিশ্চয়ই তারাindeed, they
- لَمَعَكُمْ ۚঅবশ্যই সাথে তোমাদের(were) with you
- حَبِطَتْবিনষ্ট হয়েছেBecame worthless
- أَعْمَـٰلُهُمْকাজগুলো তাদেরtheir deeds
- فَأَصْبَحُوا۟অতএব তারা হয়েছেand they became
- خَـٰسِرِينَক্ষতিগ্রস্ত(the) losers
অনুবাদ
আর মুসলিমরা বলবেঃ আরে! এরাই নাকি তারা, যারা অতি দৃঢ়তার সাথে আল্লাহর নামে শপথ করত, আমরা তোমাদের সাথেই আছি? এদের সমস্ত কাজই ব্যর্থ হয়ে গেছে, ফলে তারা অকৃতকার্য হয়ে রইল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
মুসলমানরা বলবেঃ এরাই কি সেসব লোক, যারা আল্লাহর নামে প্রতিজ্ঞা করত যে, আমরা তোমাদের সাথে আছি? তাদের কৃতকর্মসমূহ বিফল হয়ে গেছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ঈমানদারগণ বলছে, ‘এরা কি তারাই, যারা আল্লাহ্র নামে (এ মর্মে) শপথ করেছিলো, স্বীয় শপথের মধ্যে পূর্ণ প্রচেষ্টা সহকারে যে, তারা তোমাদের সাথেই আছে’? তাদের কী রইলো? সবইতো বিনষ্ট হলো। সুতরাং তারা ক্ষতির মধ্যেই রয়ে গেলো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And those who believe will say, "Are these the ones who swore by Allāh their strongest oaths that indeed they were with you?" Their deeds have become worthless, and they have become losers.
Saheeh International