শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৬
সূরা আল-মায়িদাহ, আয়াত ৬ (৫:৬) - শব্দে শব্দে অর্থ
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا قُمْتُمْ إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغْسِلُوا۟ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى ٱلْمَرَافِقِ وَٱمْسَحُوا۟ بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى ٱلْكَعْبَيْنِ ۚ وَإِن كُنتُمْ جُنُبًا فَٱطَّهَّرُوا۟ ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَـٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءً فَتَيَمَّمُوا۟ صَعِيدًا طَيِّبًا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ ۚ مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
শব্দে শব্দে অর্থ
- يَـٰٓأَيُّهَاহেO you
- ٱلَّذِينَযারাwho
- ءَامَنُوٓا۟ঈমান এনেছোbelieve
- إِذَاযখনWhen
- قُمْتُمْদাঁড়াবে তোমরাyou stand up
- إِلَىজন্যেfor
- ٱلصَّلَوٰةِসালাতেরthe prayer
- فَٱغْسِلُوا۟তখন তোমরা ধু'বেthen wash
- وُجُوهَكُمْমুখমণ্ডলগুলো তোমাদেরyour faces
- وَأَيْدِيَكُمْও হাতগুলো তোমাদেরand your hands
- إِلَىপর্যন্তtill
- ٱلْمَرَافِقِকনুইগুলোthe elbows
- وَٱمْسَحُوا۟ও তোমরা মাসেহ করবেand wipe
- بِرُءُوسِكُمْমাথাগুলো তোমাদেরyour heads
- وَأَرْجُلَكُمْও পাগুলো তোমাদেরand your feet
- إِلَىপর্যন্তtill
- ٱلْكَعْبَيْنِ ۚদুই গিঁটthe ankles
- وَإِنএবং যদিBut if
- كُنتُمْহও তোমরাyou are
- جُنُبًۭاঅপবিত্র(in) a state of ceremonial impurity
- فَٱطَّهَّرُوا۟ ۚতবে তোমরা পবিত্র হবেthen purify yourselves
- وَإِنএবং যদিBut if
- كُنتُمহও তোমরাyou are
- مَّرْضَىٰٓঅসুস্থill
- أَوْবাor
- عَلَىٰউপরon
- سَفَرٍসফরে (থাকো)a journey
- أَوْবাor
- جَآءَআসেhas come
- أَحَدٌۭকেউanyone
- مِّنكُمমধ্যে তোমাদেরof you
- مِّنَহতেfrom
- ٱلْغَآئِطِপায়খানা (মলমূত্র ত্যাগ করে)the toilet
- أَوْবাor
- لَـٰمَسْتُمُস্পর্শ করো তোমরা (সহবাস করো)has (had) contact
- ٱلنِّسَآءَস্ত্রীদের(with) the women
- فَلَمْঅত:পর নাand not
- تَجِدُوا۟তোমরা পাওyou find
- مَآءًۭপানিwater
- فَتَيَمَّمُوا۟তবে তোমরা তায়াম্মুম করবেthen do tayyammum
- صَعِيدًۭا(দিয়ে) মাটি(with) earth
- طَيِّبًۭاপবিত্রclean
- فَٱمْسَحُوا۟তাই তোমরা মাসেহ করবেthen wipe
- بِوُجُوهِكُمْমুখমণ্ডলকে তোমাদেরyour faces
- وَأَيْدِيكُمও হাতকে তোমাদেরand your hands
- مِّنْهُ ۚদ্বারা তাwith it
- مَاনাDoes not
- يُرِيدُচানintend
- ٱللَّهُআল্লাহAllah
- لِيَجْعَلَযেন তিনি দেনto make
- عَلَيْكُمউপর তোমাদেরfor you
- مِّنْকোনোany
- حَرَجٍۢকষ্টdifficulty
- وَلَـٰكِنকিন্তুbut
- يُرِيدُতিনি চানHe intends
- لِيُطَهِّرَكُمْযেন তিনি পবিত্র করেন তোমাদেরকেto purify you
- وَلِيُتِمَّএবং পূর্ণ করেনand to complete
- نِعْمَتَهُۥঅনুগ্রহ তাঁরHis Favor
- عَلَيْكُمْউপর তোমাদেরupon you
- لَعَلَّكُمْযাতে তোমরাso that you may
- تَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করো(be) grateful
অনুবাদ
হে মু’মিনগণ! যখন তোমরা সালাতের উদ্দেশে দন্ডায়মান হও তখন (সালাতের পূর্বে) তোমাদের মুখমন্ডল ধৌত কর এবং হাতগুলিকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসাহ কর এবং পা’গুলিকে টাখনু পর্যন্ত ধুয়ে ফেল। যদি তোমরা অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত শরীর পবিত্র করে নাও। কিন্তু যদি রোগগ্রস্ত হও কিংবা সফরে থাক অথবা তোমাদের কেহ পায়খানা হতে ফিরে আস কিংবা তোমরা স্ত্রীদেরকে স্পর্শ কর (স্ত্রী-সহবাস কর), অতঃপর পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, তখন তোমরা তা দ্বারা তোমাদের মুখমন্ডল ও হাত মাসাহ কর, আল্লাহ তোমাদের উপর কোন সংকীর্ণতা আনয়ন করতে চাননা, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে ও তোমাদের উপর স্বীয় নি‘আমাত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
হে মুমিনগণ, যখন তোমরা নামাযের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর, মাথা মুছেহ কর এবং পদযুগল গিটসহ। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্ন হও, অথবা প্রবাসে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও-অর্থাৎ, স্বীয় মুখ-মন্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
হে ঈমানদারগণ! যখন তোমরা নামাযের জন্য দাঁড়াতে চাও তখন নিজ মুখমণ্ডল ধৌত করো এবং কনুই পর্যন্ত হাতও; আর মাথা মসেহ করো; এবং পায়ের গিঁঠ ধৌত করো। আর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয়, তবে বিশেষভাবে পবিত্র হও; এবং তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের থেকে কেউ পায়খানা-প্রস্রাবের স্থান থেকে আগমন করে অথবা তোমরা স্ত্রীর সাথে সঙ্গম করো এবং এ সমস্ত অবস্থায় পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা ‘তায়াম্মুম’ করো। তখন আপন মুখ ও হাতগুলো তা’দ্বারা মসেহ করো। আল্লাহ্ চান না যে, তোমাদের কোন কষ্ট হোক; হাঁ, এটাই চান যে, তোমাদেরকে অতিমাত্রায় পবিত্র করবেন এবং স্বীয় অনুগ্রহ তোমাদের প্রতি সম্পূর্ণ করে দেবেন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
O you who have believed, when you rise to [perform] prayer, wash your faces and your forearms to the elbows and wipe over your heads and wash your feet to the ankles. And if you are in a state of janābah, then purify yourselves. But if you are ill or on a journey or one of you comes from the place of relieving himself or you have contacted women and do not find water, then seek clean earth and wipe over your faces and hands with it. Allāh does not intend to make difficulty for you, but He intends to purify you and complete His favor upon you that you may be grateful.
Saheeh International