শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৬৭

সূরা আল-মায়িদাহ, আয়াত ৬৭ (৫:৬৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১১৯

۞ يَـٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغْ مَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ۖ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُۥ ۚ وَٱللَّهُ يَعْصِمُكَ مِنَ ٱلنَّاسِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে রাসূল! যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, তুমি (মানুষকে) সব কিছুই পৌঁছে দাও। আর যদি এরূপ না কর তাহলে তোমাকে অর্পিত দায়িত্ব পালন করলেনা; আল্লাহ তোমাকে মানুষ (অর্থাৎ কাফির) হতে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেননা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে রসূল ! পৌঁছিয়ে দিন যা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনার প্রতি রবের নিকট থেকে; এবং যদি এমন না হয় তবে আপনি তার কোন সংবাদই পৌঁছালেন না। আর আল্লাহ্‌ আপনাকে রক্ষা করবেন মানুষ থেকে। নিঃসন্দেহে আল্লাহ্‌ কাফিরদের সুপথ প্রদান করেন না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O Messenger, announce that which has been revealed to you from your Lord, and if you do not, then you have not conveyed His message. And Allāh will protect you from the people. Indeed, Allāh does not guide the disbelieving people.

Saheeh International