শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৬৮
সূরা আল-মায়িদাহ, আয়াত ৬৮ (৫:৬৮) - শব্দে শব্দে অর্থ
قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لَسْتُمْ عَلَىٰ شَىْءٍ حَتَّىٰ تُقِيمُوا۟ ٱلتَّوْرَىٰةَ وَٱلْإِنجِيلَ وَمَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ ۗ وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَـٰنًا وَكُفْرًا ۖ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْكَـٰفِرِينَ
শব্দে শব্দে অর্থ
- قُلْবলSay
- يَـٰٓأَهْلَহে অধিকারীরাO People
- ٱلْكِتَـٰبِকিতাবের(of) the Book
- لَسْتُمْনও তোমরাYou are not
- عَلَىٰউপরon
- شَىْءٍকোনো কিছুর (দন্ডায়মান)anything
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- تُقِيمُوا۟তোমরা প্রতিষ্ঠিত করোyou stand firmly
- ٱلتَّوْرَىٰةَতাওরাত(by) the Taurat
- وَٱلْإِنجِيلَও ইনজীলand the Injeel
- وَمَآএবং যাand what
- أُنزِلَঅবতীর্ণ করা হয়েছেhas been revealed
- إِلَيْكُمপ্রতি তোমাদেরto you
- مِّنপক্ষ হতেfrom
- رَّبِّكُمْ ۗতোমাদের রবেরyour Lord
- وَلَيَزِيدَنَّএবং নিশ্চয়ই বৃদ্ধি করবেAnd surely increase
- كَثِيرًۭاঅনেক (লোককে)many
- مِّنْهُمমধ্য হতে তাদেরof them
- مَّآযাwhat
- أُنزِلَঅবতীর্ণ করা হয়েছেhas been revealed
- إِلَيْكَপ্রতি তোমারto you
- مِنপক্ষ হতেfrom
- رَّبِّكَতোমার রবেরyour Lord
- طُغْيَـٰنًۭاসীমালঙ্ঘন(in) rebellion
- وَكُفْرًۭا ۖও অবিশ্বাসand disbelief
- فَلَاঅতএব নাSo (do) not
- تَأْسَদুঃখ করোgrieve
- عَلَىউপরover
- ٱلْقَوْمِসম্প্রদায়েরthe people
- ٱلْكَـٰفِرِينَকাফিরthe disbelieving
অনুবাদ
তুমি বলে দাওঃ হে আহলে কিতাব! তোমরা কোনো পথেই প্রতিষ্ঠিত নও যে পর্যন্ত না তাওরাত, ইঞ্জীল এবং যে কিতাব (অর্থাৎ কুরআন) তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে তার উপর আমল কর; আর অবশ্যই যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে প্রেরণ করা হয়, তা তাদের মধ্যে অনেকেরই নাফরমানী ও কুফর বৃদ্ধির কারণ হয়ে যায়। অতএব তুমি এই কাফিরদের জন্য মনঃক্ষুন্ন হয়োনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বলে দিনঃ হে আহলে কিতাবগণ, তোমরা কোন পথেই নও, যে পর্যন্ত না তোমরা তওরাত, ইঞ্জিল এবং যে গ্রন্থ তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন না কর। আপনার পালনকর্তার কাছ থেকে আপনার প্রতি যা অবর্তীণ হয়েছে, তার কারণে তাদের অনেকের অবাধ্যতা ও কুফর বৃদ্ধি পাবে। অতএব, এ কাফের সম্প্রদায়ের জন্যে দুঃখ করবেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলে দিন! হে কিতাবী সম্প্রদায়! তোমরা কিছুই নও যতক্ষণ না তোমরা প্রতিষ্ঠা করো তাওরীত ও ইন্জীলকে এবং সেটাকে যা কিছু তোমাদের প্রতি তোমাদের রবের নিকট থেকে অবতীর্ণ হয়েছে; এবং নিঃসন্দেহে, হে মাহ্বূব! যা আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তাঁতে তাদের মধ্যে অনেকের ঔদ্ধত্য ও কুফরের আরো উন্নতি হবে। সুতরাং আপনি কাফিরদের জন্য কোন দুঃখ করবেন না।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "O People of the Scripture, you are [standing] on nothing until you uphold [the law of] the Torah, the Gospel, and what has been revealed to you from your Lord [i.e., the Qur’ān]." And that which has been revealed to you from your Lord will surely increase many of them in transgression and disbelief. So do not grieve over the disbelieving people.
Saheeh International