শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৭১

সূরা আল-মায়িদাহ, আয়াত ৭১ (৫:৭১) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৬ · পৃষ্ঠা ১২০

وَحَسِبُوٓا۟ أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا۟ وَصَمُّوا۟ ثُمَّ تَابَ ٱللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا۟ وَصَمُّوا۟ كَثِيرٌ مِّنْهُمْ ۚ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর তারা এই ধারণাই করেছিল যে, কোন শাস্তিই হবেনা, ফলে তারা আরও অন্ধ ও বধির হয়ে গেল, অতঃপর দীর্ঘকাল পর আল্লাহ তাদের প্রতি করুণা করলেন; তবুও তাদের অধিকাংশই অন্ধ ও বধিরই রইল। বস্তুতঃ আল্লাহ তাদের কার্যকলাপসমূহ প্রত্যক্ষ করেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা ধারণা করেছে যে, কোন অনিষ্ট হবে না। ফলে তারা আরও অন্ধ ও বধির হয়ে গেল। অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। এরপরও তাদের অধিকাংশই অন্ধ ও বধির হয়ে রইল। আল্লাহ দেখেন তারা যা কিছু করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তারা মনে করেছে যে, ‘তাদের কোন শাস্তি হবে না’। ফলে তারা অন্ধ ও বধির হয়ে গেছে। অতঃপর আল্লাহ্‌ তাদের তাওবা কবূল করেন। পুনরায় তাদের মধ্যে অনেকে অন্ধ ও বধির হয়ে গেছে এবং আল্লাহ্‌ তাদের কার্যকলাপ দেখছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And they thought there would be no [resulting] punishment, so they became blind and deaf. Then Allāh turned to them in forgiveness; then [again] many of them became blind and deaf. And Allāh is Seeing of what they do.

Saheeh International