শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৮৩
সূরা আল-মায়িদাহ, আয়াত ৮৩ (৫:৮৩) - শব্দে শব্দে অর্থ
وَإِذَا سَمِعُوا۟ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ مِمَّا عَرَفُوا۟ مِنَ ٱلْحَقِّ ۖ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ
শব্দে শব্দে অর্থ
- وَإِذَاএবং যখনAnd when
- سَمِعُوا۟তারা শুনেthey listen
- مَآযা(to) what
- أُنزِلَঅবতীর্ণ করা হয়েছেhas been revealed
- إِلَىপ্রতিto
- ٱلرَّسُولِরাসূলেরthe Messenger
- تَرَىٰٓতুমি দেখবেyou see
- أَعْيُنَهُمْচোখগুলো তাদেরtheir eyes
- تَفِيضُবিগলিত হচ্ছেoverflowing
- مِنَদ্বারাwith
- ٱلدَّمْعِঅশ্রুthe tears
- مِمَّاএ কারণে (যা)for what
- عَرَفُوا۟তারা উপলব্ধি করেছেthey recognized
- مِنَবিষয়েof
- ٱلْحَقِّ ۖমহাসত্যেরthe truth
- يَقُولُونَতারা বলেThey say
- رَبَّنَآহে আমাদের রবOur Lord
- ءَامَنَّاআমরা ঈমান এনেছিwe have believed
- فَٱكْتُبْنَاঅতএব আমাদেরকে তালিকাভুক্ত করোso write us
- مَعَসাথেwith
- ٱلشَّـٰهِدِينَসাক্ষীদাতাদেরthe witnesses
অনুবাদ
আর যখন রাসূলের কাছে যা অবতীর্ণ হয়েছে তা শ্রবণ করে তখন তুমি দেখতে পাও যে, তাদের অশ্রু বইছে; এ কারণে যে, তারা সত্যকে উপলদ্ধি করতে পেরেছে। তারা এরূপ বলেঃ হে আমাদের রাব্ব! আমরা মু’মিন হয়ে গেলাম, সুতরাং আমাদেরকেও ঐ সব লোকের সাথে লিপিবদ্ধ করে নিন, যারা (মুহাম্মাদ ও কুরআনকে সত্য বলে) স্বীকার করে ।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর তারা রসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে, তা যখন শুনে, তখন আপনি তাদের চোখ অশ্রু সজল দেখতে পাবেন; এ কারণে যে, তারা সত্যকে চিনে নিয়েছে। তারা বলেঃ হে আমাদের প্রতি পালক, আমরা মুসলমান হয়ে গেলাম। অতএব, আমাদেরকেও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তারা যখন শুনে সেটা, যা রসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, তখন তাদের চোখগুলো দেখো অশ্রুতে ভরে উঠছে, এ কারণে যে, তারা সত্যকে চিনে নিয়েছে। তারা বলে ‘হে রব আমাদের! আমরা ঈমান এনেছি। সুতরাং আমাদেরকে সত্যের সাক্ষীগণের মধ্যে লিপিবদ্ধ করে নিন।’
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when they hear what has been revealed to the Messenger, you see their eyes overflowing with tears because of what they have recognized of the truth. They say, "Our Lord, we have believed, so register us among the witnesses.
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: সত্যের সাক্ষ্যদাতাদের দলে