শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৮৪
সূরা আল-মায়িদাহ, আয়াত ৮৪ (৫:৮৪) - শব্দে শব্দে অর্থ
وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِٱللَّهِ وَمَا جَآءَنَا مِنَ ٱلْحَقِّ وَنَطْمَعُ أَن يُدْخِلَنَا رَبُّنَا مَعَ ٱلْقَوْمِ ٱلصَّـٰلِحِينَ
শব্দে শব্দে অর্থ
- وَمَاএবং কিAnd what
- لَنَاহয়েছে আমাদেরfor us (that)
- لَا(যে) নাnot
- نُؤْمِنُঈমান আনবো আমরাwe believe
- بِٱللَّهِউপর আল্লাহরin Allah
- وَمَاএবং যাand what
- جَآءَنَاকাছে এসেছে আমাদেরcame (to) us
- مِنَবিষয়েfrom
- ٱلْحَقِّমহাসত্যেরthe truth
- وَنَطْمَعُও প্রত্যাশা করি আমরাAnd we hope
- أَنযেthat
- يُدْخِلَنَاঅন্তর্ভুক্ত করবেন আমাদেরwill admit us
- رَبُّنَاআমাদের রবour Lord
- مَعَসাথেwith
- ٱلْقَوْمِসম্প্রদায়েরthe people
- ٱلصَّـٰلِحِينَসৎকর্মশীলthe righteous
অনুবাদ
আর আমাদের কি এমন ওযর আছে, যে জন্য আমরা ঈমান আনবনা আল্লাহর প্রতি এবং সেই সত্যের প্রতি যা আমাদের কাছে পৌঁছেছে; অথচ এ আশা রাখবো যে, আমাদের রাব্ব নেককারদের সাথে আমাদেরকে শামিল করবেন?
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আমাদের কি ওযর থাকতে পারে যে, আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে, তৎপ্রতি বিশ্বাস স্থাপন করব না এবং এ আশা করবো না যে, আমদের প্রতিপালক আমাদেরকে সৎ লোকদের সাথে প্রবিষ্ট করবেন?
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
‘এবং আমাদের কী হয়েছে যে, আমরা ঈমান আনবো না আল্লাহ্র উপর এবং সে সত্যের উপর যা আমাদের নিকট এসেছে? আর আমরা এ প্রত্যাশা করি যে, আমাদেরকে আমাদের রব সৎকর্মপরায়ণ লোকদের অন্তর্ভুক্ত করবেন।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And why should we not believe in Allāh and what has come to us of the truth? And we aspire that our Lord will admit us [to Paradise] with the righteous people."
Saheeh International