শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৮৭

সূরা আল-মায়িদাহ, আয়াত ৮৭ (৫:৮৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১২২

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُحَرِّمُوا۟ طَيِّبَـٰتِ مَآ أَحَلَّ ٱللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে মু’মিনগণ! আল্লাহ যে সব বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তন্মধ্যে সুস্বাদু বস্তুগুলিকে হারাম করনা এবং সীমা লংঘন করনা; নিশ্চয়ই আল্লাহ সীমা লংঘনকারীদেরকে পছন্দ করেননা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

হে মুমিনগণ, তোমরা ঐসব সুস্বাদু বস্তু হারাম করো না, যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং সীমা অতিক্রম করো না। নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! তোমরা হারাম করে নিও না ওই সব পবিত্র বস্তুকে, যেগুলো আল্লাহ্‌ তোমাদের জন্য হালাল করেছেন এবং সীমাতিক্রম করো না। নিশ্চয় সীমাতিক্রম কারীরা আল্লাহ্‌র নিকট পছন্দনীয় নয়।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O you who have believed, do not prohibit the good things which Allāh has made lawful to you and do not transgress. Indeed, Allāh does not like transgressors.

Saheeh International