শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৮৯
সূরা আল-মায়িদাহ, আয়াত ৮৯ (৫:৮৯) - শব্দে শব্দে অর্থ
لَا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَـٰنِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا عَقَّدتُّمُ ٱلْأَيْمَـٰنَ ۖ فَكَفَّـٰرَتُهُۥٓ إِطْعَامُ عَشَرَةِ مَسَـٰكِينَ مِنْ أَوْسَطِ مَا تُطْعِمُونَ أَهْلِيكُمْ أَوْ كِسْوَتُهُمْ أَوْ تَحْرِيرُ رَقَبَةٍ ۖ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلَـٰثَةِ أَيَّامٍ ۚ ذَٰلِكَ كَفَّـٰرَةُ أَيْمَـٰنِكُمْ إِذَا حَلَفْتُمْ ۚ وَٱحْفَظُوٓا۟ أَيْمَـٰنَكُمْ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَـٰتِهِۦ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
শব্দে শব্দে অর্থ
- لَاনাNot
- يُؤَاخِذُكُمُপাকড়াও করবেন তোমাদেরwill call you to account
- ٱللَّهُআল্লাহAllah
- بِٱللَّغْوِকারণে অর্থহীন শপথেরfor the thoughtless utterances
- فِىٓমধ্যকারin
- أَيْمَـٰنِكُمْশপথগুলোর তোমাদেরyour oaths
- وَلَـٰكِنকিন্তুbut
- يُؤَاخِذُكُمপাকড়াও করবেন তোমাদেরHe will call you to account
- بِمَاএ কারণে যাfor what
- عَقَّدتُّمُদৃঢ়ভাবে করো তোমরাyou contracted
- ٱلْأَيْمَـٰنَ ۖশপথগুলো(of) the oath
- فَكَفَّـٰرَتُهُۥٓঅতএব প্রায়শ্চিত্ত তারSo its expiation
- إِطْعَامُখাদ্য খাওয়ানো(is) feeding
- عَشَرَةِদশজন(of) ten
- مَسَـٰكِينَদরিদ্র ব্যক্তিকেneedy people
- مِنْধরণেরof
- أَوْسَطِমধ্যমaverage
- مَاযা(of) what
- تُطْعِمُونَতোমরা খাওয়াওyou feed
- أَهْلِيكُمْপরিবারকে তোমাদেরyour families
- أَوْবাor
- كِسْوَتُهُمْকাপড় দান করা তাদেরclothing them
- أَوْবাor
- تَحْرِيرُমুক্ত করাfreeing
- رَقَبَةٍۢ ۖএকজন দাসের (শপথের প্রায়শ্চিত্ত)a slave
- فَمَنতবে যেBut whoever
- لَّمْনা(does) not
- يَجِدْপায় (অর্থাৎ অসমর্থ)find
- فَصِيَامُতাহ'লে রোজা (রাখবে)(that), then fasting
- ثَلَـٰثَةِতিন(for) three
- أَيَّامٍۢ ۚদিনdays
- ذَٰلِكَএটাThat
- كَفَّـٰرَةُপ্রায়শ্চিত্ত(is the) expiation
- أَيْمَـٰنِكُمْশপথের তোমাদের(of) your oaths
- إِذَاযখনwhen
- حَلَفْتُمْ ۚশপথ করবে তোমরাyou have sworn
- وَٱحْفَظُوٓا۟এবং তোমরা রক্ষা করোAnd guard
- أَيْمَـٰنَكُمْ ۚশপথগুলোর তোমাদেরyour oaths
- كَذَٰلِكَএভাবেThus
- يُبَيِّنُবর্ণনা করেনmakes clear
- ٱللَّهُআল্লাহAllah
- لَكُمْজন্যে তোমাদেরto you
- ءَايَـٰتِهِۦনিদর্শনাবলী তাঁরHis Verses
- لَعَلَّكُمْযেন তোমরাso that you may
- تَشْكُرُونَকৃতজ্ঞতা প্রকাশ করো(be) grateful
অনুবাদ
আল্লাহ তোমাদের অর্থহীন কসমের জন্য তোমাদের পাকড়াও করবেননা, কিন্তু তিনি তোমাদেরকে ঐ কসমসমূহের জন্য পাকড়া করবেন যেগুলিকে তোমরা (ভবিষ্যত বিষয়ের প্রতি) দৃঢ় কর, সুতরাং ওর কাফফারা হচ্ছে দশজন অভাবগ্রস্তকে মধ্যম ধরণের খাদ্য প্রদান করা, যা তোমরা নিজ পরিবারের লোকদেরকে খাইয়ে থাক, কিংবা তাদেরকে পরিধেয় বস্ত্র দান করা (মধ্যম ধরণের), কিংবা একজন গোলাম কিংবা বাঁদী মুক্ত করা। আর যে ব্যক্তি সামর্থ্য রাখেনা সে (একাধারে) তিন দিন সিয়াম পালন করবে; এটা তোমাদের কসমসমূহের কাফ্ফারা যখন তোমরা কসম কর এবং অতঃপর ভঙ্গ কর এবং নিজেদের কসমসমূহকে রক্ষা করবে। এই রূপেই আল্লাহ তোমাদের জন্য স্বীয় বিধানসমূহ বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আল্লাহ্ তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের ভুল বুঝে শপথ করার উপর, হাঁ, ঐ সব শপথের উপর পাকড়াও করবেন যেগুলোকে তোমরা সুদৃঢ় করেছো। তখন এমন শপথের প্রায়শ্চিত্ত হচ্ছে দশজন মিসকীনকে খাধ্য দেওয়া আপন পরিবারের লোকদেরকে যা আহার করাও তার মধ্যম ধরনের, অথবা তাদেরকে কাপড় দেওয়া, অথবা একজন ক্রীতদাস মুক্ত করে দেওয়া। অতঃপর যে ব্যক্তি এসবের কোনটার সামর্থ্য রাখে না তার জন্য তিন দিনের রোযা রাখা। এটা হচ্ছে প্রায়শ্চিত্ত তোমাদের শপথসমূহের, যখম তোমরা শপথ করবে এবং স্বীয় শপথসমূহ রক্ষা করে। এভাবে আল্লাহ্ তোমাদের জন্য তার নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Allāh will not impose blame upon you for what is meaningless in your oaths, but He will impose blame upon you for [breaking] what you intended of oaths. So its expiation is the feeding of ten needy people from the average of that which you feed your [own] families or clothing them or the freeing of a slave. But whoever cannot find [or afford it] - then a fast of three days [is required]. That is the expiation for oaths when you have sworn. But guard your oaths. Thus does Allāh make clear to you His verses [i.e., revealed law] that you may be grateful.
Saheeh International