শব্দে শব্দে কুরআন › সূরা আল-মায়িদাহ › আয়াত ৯৭

সূরা আল-মায়িদাহ, আয়াত ৯৭ (৫:৯৭) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১২৪

۞ جَعَلَ ٱللَّهُ ٱلْكَعْبَةَ ٱلْبَيْتَ ٱلْحَرَامَ قِيَـٰمًا لِّلنَّاسِ وَٱلشَّهْرَ ٱلْحَرَامَ وَٱلْهَدْىَ وَٱلْقَلَـٰٓئِدَ ۚ ذَٰلِكَ لِتَعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَأَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সম্মানিত গৃহ কা‘বাকে আল্লাহ মানুষের স্থিতিশীলতার কারণ রূপে তৈরী করেছেন এবং সম্মানিত মাসসমূহকে, হারামে কুরবানীর জন্তুকে এবং সেই পশুকেও যার গলায় বিশেষ ধরণের বেড়ী পড়ানো হয়েছে। এটা এ জন্য যেন তোমরা দৃঢ় বিশ্বাস রাখ যে, নিশ্চয়ই আল্লাহ আকাশসমূহ ও যমীনস্থিত সব বস্তুরই খবর রাখেন, আর নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থীতিশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাসসমূকে, হারাম কোরবানীর জন্তুকে ও যাদের গলায় আবরণ রয়েছে। এর কারণ এই যে, যাতে তোমরা জেনে নাও যে, আল্লাহ নভোমন্ডল ও ভুমন্ডলের সব কিছু জানেন এবং আল্লাহ সর্ব বিষয়ে মহাজ্ঞানী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আল্লাহ্‌ সম্মানিত ঘর কা’বাকে মানুষের স্থিতীশীলতার কারণ করেছেন এবং সম্মানিত মাস, হেরমে প্রেরিত ক্বোরবাণীর পশু ও গলায় ঝুলন্ত চিহ্নবিশিষ্ট জন্তুসমূহকেও। এটা এ জন্য যেন তোমরা দৃঢ়ভাবে বিশ্বাস করো যে, আল্লাহ্‌ জানেন যা কিছু আসমানসমূহে রয়েছে, এবং যা কিছু যমীনে রয়েছে; আর এটাও যে, আল্লাহ্‌ সব কিছু জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Allāh has made the Kaʿbah, the Sacred House, standing for the people and [has sanctified] the sacred months and the sacrificial animals and the garlands [by which they are identified]. That is so you may know that Allāh knows what is in the heavens and what is in the earth and that Allāh is Knowing of all things.

Saheeh International